
মিয়ানমারে জান্তাবিরোধী বিক্ষোভে নিরাপত্তাবাহিনীর গুলিতে একদিনে নিহতের সংখ্যা বেড়ে ৯১ জনে দাঁড়িয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা ৪শ’ ১১ ছাড়িয়েছে।
জান্তা সরকারের নিষেধাজ্ঞা ও আহ্বান উপেক্ষা করে শনিবারও (২৭ মার্চ) রাস্তায় নেমে আসেন গণতন্ত্রপন্থিরা। এদিনও আন্দোলনকারীদের ওপর গুলি চালায় পুলিশ। এখন পর্যন্ত জান্তা সরকারের গুলিতে ৪১১ জনের বেশি বিক্ষোভকারী নিহত হয়েছেন।
আরো পড়ুন :দরিদ্রতর দেশগুলোর জন্য এক কোটি ভ্যাকসিন চায় ডব্লিউএইচও
এর আগে, শনিবার সকালে রাজধানী নেইপিদোতে সশস্ত্রবাহিনী দিবস উপলক্ষে প্যারেডসহ সাঁজোয়াযান নিয়ে সমরাস্ত্র প্রদর্শন করে মিয়ানমারের সামরিক বাহিনী।
এ সময় টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত ভাষণে, গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান সেনাপ্রধান মিন অং লাইং। সশস্ত্রবাহিনী দিবস উদযানের দিনে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে আবারও বিক্ষোভকারীদের এই মৃত্যুর ঘটনা ঘটলো।



