বলিউড

স্বামী-সন্তানসহ করোনায় আক্রান্ত শিল্পা শেট্টির পুরো পরিবার

Shilpa Shetty : স্বামী-সন্তানসহ করোনায় আক্রান্ত শিল্পা শেট্টির পুরো পরিবার - West Bengal News 24

দেশে করোনাভাইরাস ভয়াবহ আকার ধারণ করছে। বলিউড তারকাদের বেলায় প্রতিদিনই কোনও না কোনও তারকার করোনা সংক্রমণের খবর মিলছে। এবার করোনা আক্রান্ত অভিনেত্রী শিল্পা শেট্টির গোটা পরিবার।

একমাত্র শিল্পা করোনা নেগেটিভ। নিজেই সে খবর শেয়ার করেছেন ইনস্টাগ্রামে।

শুক্রবার ইনস্টাগ্রামে একটি বার্তা শেয়ার করেন অভিনেত্রী। তাতে তিনি লিখেছেন, ‘গত ১০ দিন আমার পরিবারের কাছে খুব কঠিন সময় ছিল। প্রথমে আমার শ্বশুর-শাশুড়ি এবং তারপর রাজ, সমিশা, ভিয়ান, আমার মা সকলেরই কোভিড রিপোর্ট পজিটিভ আসে। ওঁরা প্রত্যেকেই চিকিৎসকের পরামর্শ মেনে নিভৃতবাসে রয়েছে যে যার ঘরে। তবে, একটাই ভালো খবর, ওঁরা সকলেই সেরে উঠছে।’

তবে, তার কোভিড রিপোর্ট নেগেটিভ এসেছে বলেই জানান শিল্পা। করোনা আক্রান্ত তাঁর বাড়ির দুই পরিচারকও। তাঁদেরও চিকিৎসা চলছে। শিল্পা লিখেছেন, ‘সবাই একটু আমার পরিবারের জন্য প্রার্থনা করবেন। সকলকে অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। নিজের খেয়াল রাখুন, মাস্ক পরুন। আর করোনা পজিটিভ হোক বা নেগেটিভ, মন ভালো রাখুন।’

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য