রাজ্য

ভবানীপুরের বিধায়ক পদ থেকে ইস্তফা দিচ্ছেন শোভনদেব

ভবানীপুরের বিধায়ক পদ থেকে ইস্তফা দিচ্ছেন শোভনদেব - West Bengal News 24

ভবানীপুর বিধাসভা আসনের বিধায়ক পদ ছেড়ে দিতে চলেছেন শোভনদেব চট্টোপাধ্যায়। শুক্রবারই তিনি বিধানসভায় গিয়ে পদত্যাগ করবেন বলে জানা গিয়েছে। তৃণমূল সূত্রে খবর, এই আসন থেকে উপনির্বাচনে লড়তে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বরাবর রাসবিহারী আসন থেকে বিধায়ক হয়েছেন শোভনদেব। অন্য দিকে, ভবানীপুর মমতার পুরনো আসন। এই বিধানসভা নির্বাচনে মমতা নন্দীগ্রামে প্রার্থী হওয়ায় ভবানীপুর থেকে লড়েন শোভনদেব। বিজেপি-র অভিনেতা প্রার্থী রুদ্রনীল ঘোষকে পরাজিত করেন তিনি। নন্দীগ্রামে মমতা জয় না পাওয়ায় নিয়ম মতো তাঁকে কোনও আসন থেকে জিতে আসতে হবে। তৃণমূল সূত্রে খবর, নিজের পুরনো কেন্দ্র ভবানীপুর থেকেই মমতা উপনির্বাচনে লড়াই করবেন।

তৃণমূলের অনেক পুরনো সৈনিক শোভনদেব। তিনিই দলের প্রথম বিধায়ক। একদা দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের কংগ্রেস বিধায়ক ছিলেন শোভনদেব। তৃণমূল গঠনের পর ১৯৯৮ সালে বারুইপুরের বিধায়ক পদ ছেড়ে রাসবিহারী উপ নির্বাচনে তৃণমূলের প্রার্থী হন। কংগ্রেস বিধায়ক হৈমী বসুর মৃত্যুতে ওই কেন্দ্রে উপনির্বাচন হয়েছিল। শোভনদেবের সেই উপ নির্বাচনে জয়েই প্রথম বিধানসভায় প্রবেশ তৃণমূলের।

সুত্র : আনন্দবাজার

আরও পড়ুন ::

Back to top button