রাজ্য

বৈঠকে ডেকে অপমান, রাজ্যের স্বার্থে প্রধানমন্ত্রীর পা ধরতেও রাজি, অপমান সইব না: মমতা বন্দ্যোপাধ্যায়

বৈঠকে ডেকে অপমান, রাজ্যের স্বার্থে প্রধানমন্ত্রীর পা ধরতেও রাজি, অপমান সইব না: মমতা বন্দ্যোপাধ্যায় - West Bengal News 24

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Pm Narendra Modi) সঙ্গে বৈঠকে তাঁকে অপমান করা হয়েছে বলে অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Cm Mamata Banerjee)। শুক্রবার কলাইকুণ্ডায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের (Meeting) আগে তাঁকে দীর্ঘক্ষণ অপেক্ষা করানো হয় বলে অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিন বার আবেদনের পরে তাঁকে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে দেওয়া হয় বলে অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের আরও দাবি, আগে প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী বৈঠক হওয়ার কথা ছিল। পরে গিয়ে দেখি বিজেপির (Bjp) সবাই রয়েছে। আমি একা।”

ঘূর্ণিঝড় (Cyclone) ইয়াস (Yaas)-বিধ্বস্ত এলাকা ঘুরে দেখতে শুক্রবারই রাজ্যে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেই বৈঠকেই মুখ্যমন্ত্রীকে অপমান করা হয়েছে বলে অভিযোগ। শনিবার দিঘা (Digha) থেকে ফিরে নবান্নে সাংবাদিক বৈঠক করে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রধানমন্ত্রী আগে কলাইকুণ্ডায় পৌঁছে গেলেও তাঁকে বারবার অপেক্ষা করতে বলা হয় বলে অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ”সাগরে ২০ মিনিট অপেক্ষা করতে বলা হয়েছিল। পরে আকাশে আরও ১৫ মিনিট চক্কর কাটতে হয়। আগেই প্রধানমন্ত্রী কলাইকুণ্ডায় (kalaikunda) পৌঁছে গিয়েছিলেন।”

শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও দুই ২৪ পরগনার ইয়াস-বিধ্বস্ত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন। পরে দিঘায় প্রশাসনিক বৈঠকও করেন তিনি। তবে এরই মধ্যে কলাইকুণ্ডাতেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলাদা করে বৈঠকের সময় স্থির করা হয়েছিল। প্রধানমন্ত্রী (Pm) ও মুখ্যমন্ত্রীর (Cm) বৈঠক স্থির থাকলেও সেখানে বিজেপির নেতারা হাজির ছিলেন বলে সাংবাদিক বৈঠকে এদিন অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী।

এপ্রসঙ্গে তিনি এদিন বলেন, ”আমার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। দিঘায় পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল। প্রধানমন্ত্রীর সম্মানের কথা ভেবেই যাই। আগে প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী বৈঠকের কথা ছিল। পরে দেখি রাজ্যপাল (Governor), বিরোধী দলনেতা (Leader of Opposition), বিজেপির সবাই রয়েছেন। বৈঠকে ডেকে অপমান করা হল। রাজ্যের স্বার্থে প্রধানমন্ত্রীর পা ধরতেও রাজি তবে অপমান সইব না।”

এমনকী শুক্রবার কলাইকুণ্ডায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের আগে দীর্ঘক্ষণ তাঁকে অপেক্ষা করানো হয় বলেও এদিন অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, ”প্রধানমন্ত্রীর সঙ্গে ১ মিনিট দেখা করতে চেয়েছিলাম। ৩ বার আবেদন করার পর সুযোগ পাই। ১ ঘণ্টা অপেক্ষা করতে বলা হয়। মুখ্যসচিবকে নিয়ে বৈঠকে ঢুকি। রাজ্যের ক্ষয়ক্ষতির রিপোর্ট দিই। রাতেই মুখ্যসচিবকে বদলির চিঠি।”

রাজ্যের সঙ্গে কোনও আলোচনা না করেই মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে (Alapan Banerjee) বদলির নির্দেশ দেওয়া হয়েছে বলে এদিন অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। হার হজম করতে না পেরে প্রতিহিংসামূলক রাজনীতির আশ্রয় নেওয়া হচ্ছে বলেও অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সূত্র: কলকাতা ২৪*৭

আরও পড়ুন ::

Back to top button