রাজ্য

কামারহাটির প্রশাসক হওয়ার আবদারে মমতার উদ্দেশে যা বললেন মদন

Madan Mitra : কামারহাটির প্রশাসক হওয়ার আবদারে মমতার উদ্দেশে যা বললেন মদন - West Bengal News 24

রাজ্য রাজনীতির অনেকেই বলেন, বাংলার রাজনীতি বরাবরই রঙিন। ইদানীং যে টুকু রঙ তা ধরে রেখেছেন একদিকে শোভন-বৈশাখী, অন্যদিকে মদন মিত্র। এহেন মদন মিত্রর ফের একটি লাইভ ভিডিও ভাইরাল হয়েছে। যদিও সেটি এখন তাঁর সোশাল পেজে দেখা যাচ্ছে না। তবে তাতে মদনকে বলতে শোনা গেছে কামারহাটি ও বিটি রোড সংলগ্ন বিস্তীর্ণ এলাকায় চূড়ান্ত অব্যবস্থার কথা। পুর এলাকা পরিষ্কার হচ্ছে না।

আবর্জনা নোংরায় ভরে গেছে। সেই সঙ্গে মদন মিত্র আবদার করেছেন, তাঁকে কামারহাটি পুরসভার প্রশাসক করে দেওয়া হোক। সে জন্য তিনি কামারহাটির বিধায়ক পদ থেকে ইস্তফা দিতেও রাজি। বিটি রোড এলাকার অব্যবস্থা প্রসঙ্গেই মদন বলেছেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় আপনি যাঁদের মনে করেন আহা রে দুদুভাতু খায়, তাঁরা যে কি জিনিস! তাঁরা দুদুভাতু খায় না অন্য কিছু খায়। আপনি অধ্যাপক সৌগত রায়কে জিজ্ঞেস করুন, উনি বলতে পারবেন মদন ঠিক কথা বলছে কিনা’।

স্বভাবসুলভ নাটকীয়তায় মদন মিত্র এও বলেন, ‘সত্যি বলছি, ড্রিঙ্ক করে বলছি না, আমায় কামারহাটির প্রশাসক করে দিন, না হলে তাড়িয়ে দিন’। আবার কথা কথায় এও বলেন, আমি জানি না রোম যখন পুড়ছিল তখন নিরো মদ খাচ্ছিল কিনা। মমতা ব্যানার্জি আপনাকে আবার বলি, আমার নাম মদন মিত্র আমি বেইমানি করি না। ইত্যাদি ইত্যাদি।

সুত্র : দ্য ওয়াল

আরও পড়ুন ::

Back to top button