আন্তর্জাতিক

২১৬ দিন ধরে করোনা আক্রান্ত এক HIV+ রোগী, শরীরেই ৩০ বার মিউটেশন ভাইরাসের

২১৬ দিন ধরে করোনা আক্রান্ত এক HIV+ রোগী, শরীরেই ৩০ বার মিউটেশন ভাইরাসের - West Bengal News 24

৩৬ বছরের এক HIV পজিটিভ মহিলার শরীরে ২১৬ দিন ধরে বাসা বেঁধে ছিল করো’না ভাইরাস (Coronavirus)! সম্প্রতি এমনই এক রোগীর কথা জানা’লেন দক্ষিণ আফ্রিকার (South Africa) গবেষকরা। কেবল অতদিন ধরে সংক্র’মণ থাকাই নয়, ওই সময়ের মধ্যে ভাইরাস ৩০ বারের বেশি বার চরিত্র বদল করেছে বা মিউটেশন ঘটিয়েছে। গত এক বছ’রেরও বেশি সময় ধরে গোটা বিশ্বকে রক্তচক্ষু দেখানো এই মারণ ভাইরাসের এমন কাণ্ড এর আগে চোখে পড়েনি গবেষকদের। সেই কারণেই এমন ঘটনায় নড়েচড়ে বসেছেন সারা দুনিয়ার গবেষক ও বিশেষজ্ঞরা।

মেডি’ক্যাল জার্নাল ‘মেডআরএক্সআইভি’-তে প্রকাশিত হয়েছে একটি গবেষণাপত্র। সেখানেই জানা গিয়েছে ওই মহিলার কথা। ২০০৬ সালে তাঁর শরীরে প্রথম বার এইচআইভি ধরা পড়ে। তারপর থেকে ক্রমশই খারাপ হয়েছে তাঁর শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা। এরপর ২০২০ সালের সেপ্টেম্বরে তিনি করোনা আক্রান্ত হন। দেখা গিয়েছে তারপর থেকে তাঁর শরীরে ১৩ বার ভাইরাসের স্পাইক প্রোটিন মিউটেশন ঘটিয়েছে।

সেই সঙ্গে আরও ১৯ রকমের জিনগত পরিবর্তন‌ হয়েছে তার। অর্থাত্‍ সব মিলি’য়ে ৩০ বারেরও বেশি বার মিউটেশন ঘটিয়েছে ভাইরাস। স্বাভাবিক ভাবেই এই ধরনের কেস থেকে কোভিড-১৯-এর (COVID-19) মিউটেশনের ক্ষমতা সম্পর্কে আরও নতুন তথ্য জানা সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

তবে এখনও স্পষ্ট নয়, ওই মহিলার শরীর থেকে সংক্রমণ বাকি কারও দেহেও ছড়িয়েছে কিনা। বিশেষজ্ঞদের মতে, সাধারণ কোনও ব্যক্তির তুলনায় একজন এইচআইভি পজিটিভ রোগী’র করোনায় মারা যাওয়ার সম্ভাবনা ২.৭৫ গুণ বেশি। যদিও এক্ষেত্রে আক্রান্ত মহিলাটি প্রাণে বেঁচে গিয়েছেন। তাঁর শরীরে করোনার দক্ষিণ আফ্রিকা কিংবা ব্রিটেনে মেলা স্ট্রেনগুলি পাওয়া গিয়েছে।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, দক্ষিণ আফ্রিকার কোয়াজুলু নাটাল এলাকার মতো যেসব জায়’গায় এইচআইভি পজিটিভ রোগী’র সংখ্যা বেশি, সেখান থেকেই নতুন ধরনের স্ট্রেনের সন্ধান মিলেছে বেশি। এবং এটা কোনও কাকতালীয় ব্যাপার নয়। তাঁরা মনে করছেন, সম্ভবত এইচআইভি পজিটিভ রোগীর শরীর সারা বিশ্বেই করোনার নানা স্ট্রেনের ফ্যা’ক্টরি হয়ে উঠতে পারে। তবে এবিষয়ে নিশ্চিত হতে আরও গবেষ’ণার প্রয়োজন।

সুত্র :সংবাদ প্রতিদিন

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য