খেলা

চোখের অস্ত্রপচার করিয়ে বেলজিয়াম দলে যোগ দিচ্ছেন ডি ব্রইন

চোখের অস্ত্রপচার করিয়ে বেলজিয়াম দলে যোগ দিচ্ছেন ডি ব্রইন - West Bengal News 24

ইউরোপের জনপ্রিয় ফুটবল আসর ইউরোর আগে কেভিন ডি ব্রুইনকে দলে পাওয়া নিয়ে এক রকম অস্বস্তিকর সময় কেটেছে বেলজিয়ামে। তবে এবার স্বস্তিতে ফিরেছে বেলজিয়ামে। চোখের সফল অস্ত্রোপচারের পর দলের সঙ্গে যোগ দিচ্ছেন নির্ভরযোগ্য খেলোয়াড়।

আগামীকাল সোমবার দলে যোগ দেবেন ম্যানচেস্টার সিটিকে প্রিমিয়ার লিগ জিতাতে বড় অবদান রাখা এই তারকা মিডফিল্ডার। ব্রুইনকে দ্রুত সময়ের মধ্যে পাওয়ায় ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা দলটি ইউরোতে নামার আগেই চিন্তামুক্ত হলো।

গেল সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে চেলসির বিপক্ষ ম্যাচে প্রতিপক্ষের খেলোয়াড়ের সঙ্গে সংঘর্ষে চোখে চোট পান ম্যান সিটির এই তারকা। ছোট অস্ত্রোপচারের পর তিনি সুস্থ হয়ে উঠেছেন। বেলজিয়ামের কোচ রবের্তো মার্তিনেজ বলেছেন, ‘অস্ত্রোপচার ভালো হয়েছে। আপাতত ব্রুইনের দলে যোগ দেওয়ার অপেক্ষায় রয়েছি। দীর্ঘমেয়াদী সুস্থতার কথা ভেবে এই অস্ত্রোপচার জরুরি ছিল। মাত্র ২০ মিনিট লেগেছে।’

এখন পর্যন্ত একবারও ইউরো জেতা হয়নি বেলজিয়াম। কিন্তু এবার তাদের দল নামীদামী ফুটবলারে ভর্তি। রোমেলু লুকাকু, এডেন হ্যাজার্ড, ডি ব্রুইনদের নিয়ে স্বপ্ন দেখছেন সমর্থকরা। রোববার রাতে ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে নামবেন তারা। আগের ম্যাচে গ্রিসের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করেছে বেলজিয়াম।

আরও পড়ুন ::

Back to top button