চালু হল মেট্রো পরিষেবা, কারা উঠতে পারবেন-জানাল রেল

আজ থেকে আগামী ১ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে সমস্ত গণপরিবন। যদিও বেশকিছু ছাড় দেওয়া হয়েছে কড়া বিঁধিনিষেধে। যার মধ্যে গতকাল রাতেই নতুন কিছু নির্দেশিকা জারি করা হয়। স্টাফ স্পেশ্যাল ট্রেনের মতোই চলছিল স্টাফ স্পেশ্যাল মেট্রো। এবার থেকে সেই সংখ্যা বাড়ানো হল কলকাতায়।
বুধবার অর্থাত্ আজ থেকেই সকাল-বিকেল মিলিয়ে মোট ছয় জোড়া মেট্রো চলবে। মেট্রোকর্মীরা ছাড়াও ওই ট্রেনে উঠতে পারবেন চিকিত্সক, স্বাস্থ্যকর্মী, ব্যাঙ্ক ও সংবাদমাধ্যমের মতো জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরা। আগে সংখ্যা কম ছিল। কিন্তু এবার সকালের দিকে অফিস টাইমে ও বিকেলের দিকে বাড়ি ফেরতের সময় বাড়ানো হয়েছে মেট্রো।
গতকাল রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ করে এই সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। আগে চলছিল দু’জোড়া ট্রেন আজ থেকে বেড়ে সেটা হল, ছয় জোড়া। এবার থেকে আরও বেশি সংখ্যক সংস্থার কর্মীরা যাতায়াত করতে পারবেন মেট্রোতে। গতকালই রেলের তরফে জানানো হয়, স্টাফ স্পেশ্যাল ট্রেনে এবার থেকে বৈধ্য পরিচয়পত্র থাকলে উঠতে পারবেন সংবাদমাধ্যমের কর্মীরা।
তবে মেট্রোতে এখন করোনার জন্য টোকেনের ব্যবহার নেই, স্মার্ট কার্ডেই চলবে পরিষেবা। সমস্ত জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত যাত্রীদের পরিচয়পত্র দেখাতে হবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।
বুধবার থেকে যে পরিষেবা চালু হয়েছে তা আগামী শনিবার পর্যন্ত সপ্তাহে ছয় দিন সকাল সাড়ে ৯টা, ১০টা এবং ১০টা ৪৫ মিনিটে দমদম এবং কবি সুভাষ স্টেশন থেকে ট্রেন ছাড়বে। বিকেলে ওই ট্রেনগুলি ছাড়বে সাড়ে ৪টে, ৫টা এবং সাড়ে ৫টায়। এছাড়াও আগামী ১ জুলাই পর্যন্ত কড়া বিঁধিনিষেধে ছাড় দেওয়া হয়েছে শপিং মলকে। ৫০ শতাংশ গ্রাহকদের প্রবেশ নিয়ে সকাল ১১ টা থেকে ৬ টা পর্যন্ত খোলা থাকবে শপিং মল।
সুত্র : এই মুহুর্তে



