বলিউড

ফাদার্স ডে তে ছেলের হাতে ৩ কোটি টাকার গাড়ির চাবি তুলে দিলেন সোনু সুদ

Sonu Sood : ফাদার্স ডে তে ছেলের হাতে ৩ কোটি টাকার গাড়ির চাবি তুলে দিলেন সোনু সুদ - West Bengal News 24

সাধারণের কাছে এখন সোনু এখন ভগবান। তাই তাঁর দুয়ারেই সাধারণ মানুষ বর্তমানে ভিড় জমাচ্ছেন। চোখের জল ও মনে ভরসা আশা নিয়ে সকলেই নিজেদের আর্জি জানাতে ছুঁটে যাচ্ছেন সোনুর কাছে। না এক দিন কিংবা দুদিনের সাহায্য নয়, টানা এক বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন সোনু সুদ। প্রতিটা মুহূর্তে মানুষের আর্জি ও আবেদনে সাড়া দিয়েছেন তিনি। তাই তিনিই এখন সাধারণের ভরসা।

সম্প্রতি সেই ছবি উঠে এলো সকলের সামনে। সোনু সুদের বাড়ির সামনে সোশ্যাল ডিস্টেন্স মেনেই দাঁড়িয়ে আছেন বহু মানুষ। কারুর হাতে প্রেসক্রিপশন, কারুর হাতে চিঠি, কেউ চাইছে একটা বেড, কেউ অক্সিজেন, কেউ আবার একটা চাকরি। কাউকে ফিরিয়ে দিতে নারাজ সোনু। নিজে বাড়ি থেকে বেরিয়ে সকলের সঙ্গে দেখা করছেন তিনি। সেই ছবি ধরা পড়েছিল ফ্রেমে। দিন-রাত কাজ করছে তাঁর টিম।

সকলের প্রতি নজর দিতে গিয়ে কি পরিবার নিয়ে উদাসীন সোনু! মোটেও নয়। ফাদার্স ডে-র ঠিক আগে ছেলের হাতে তুলে দিলেন তিনি তিনকোটি টাকার মিার্সিডিস-এর চাবি। মুহূর্তে ভাইরাল সেই ছবি। সোশ্যল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ভিডিও। যদিও এই নিয়ে স্পষ্টভাবে মুখ খোলেননি সোনু সুদ।

সূত্র : এশিয়া নেট

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য