রাজ্য

অসুস্থ অর্থমন্ত্রী! তাই ৭ জুলাই পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন পার্থ

অসুস্থ অর্থমন্ত্রী! তাই ৭ জুলাই পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন পার্থ - West Bengal News 24

অর্থমন্ত্রী অমিত মিত্র অসুস্থ। তাই ৭ জুলাই পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন রাজ্যের পরিষদীয় ও শিল্প মন্ত্রী পার্থ চ্যাটার্জি। বিধানসভায় ভার্চুয়ালি বাজেট পেশ করার অনুমতি নেই। তাই এই সিদ্ধান্ত।

নির্বাচনের আগে বিধানসভায় ভোট অন অ্যাকাউন্ট পেশ করেছিলেন মমতা ব্যানার্জি। আর এবার পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন পার্থ চ্যাটার্জি। আগামী ২ জুলাই রাজ্যপালের বক্তৃতা দিয়ে শুরু হবে বিধানসভার বাজেট অধিবেশন। বিধানসভা অধিবেশন চলতে পারে ১০ দিন। আর আগামী ৭ জুলাই হবে বাজেট পেশ।

পার্থ চ্যাটার্জি বাজেট পেশ করলেও, গোটা বিষয়টি বাড়িতে বসেই পর্যবেক্ষণ করছেন অমিত মিত্র। গোটা আর্থিক বছরের বাজেট পেশ হবে এই অধিবেশনে। একুশের ইস্তেহারে যা যা ঘোষণা করেছিল তৃণমূল, তার কতটা বাজেটে প্রতিফলন ঘটছে সেই হিষেব কষা হবে। তার মধ্যে রয়েছে দুয়ারে রেশন, মহিলাদের হাত খরচ, ছাত্রদের ক্রেডিট কার্ড ইত্যাদি।

তাছাড়া পুরসভা ভোটও বাকি রয়েছে। কোভিড কমলেই সেই ভোট হতে পারে। অনেকের মতে, শহরের জন্য বিশেষ কী ঘোষণা হল সে দিকেও নজর থাকবে। বিধানসভা ভোটের আগে মুখ্যমন্ত্রীর পেশ করা বাজেটে ছিল নির্বাচনী চমক। এবার বাজেট পেশ করবেন রাজ্যের শিল্প মন্ত্রী। তবে অমিত মিত্র বাজেট পেশ না করার সঙ্গে সঙ্গেই একটা প্রশ্ন উঠছে। আগামী ৬ মাসের মধ্যে ভোটে প্রতিদ্বন্দ্বিতা না করলে কে হবেন রাজ্যের অর্থ মন্ত্রী?

এবার বাম-কংগ্রেসকে ছাড়াই হবে অধিবেশন। জোটের একমাত্র মুখ হিসেবে থাকবেন আইএসএফের নৌসাদ। বিরোধী দলনেতা হিসেবে থাকবেন শুভেন্দু অধিকারী।

সূত্র : আজকাল

আরও পড়ুন ::

Back to top button