বিনোদন

সোনমের জন্ম দিনে জেনে নিন কিছু অজানা তথ্য

সোনমের জন্ম দিনে জেনে নিন কিছু অজানা তথ্য - West Bengal News 24

৩৪ বছরে পড়লেন বলিউডের জনপ্রিয় নায়িকা সোনম কাপুর। জাতীয় পুরস্কার প্রাপ্ত এই অভিনেত্রীর অভিনীত নীরজা, রঞ্জনা চরিত্র খুবই জনপ্রিয়। তিনি মতামত প্রকাশ এবং স্পষ্ট বক্তব্য পেশকারী এক জন অভিনেত্রী হিসাবেও সুপরিচিত।

২০১৯ সালের কান চলচ্চিত্র উৎসবেও তিনি উপস্থিত হয়েছিলেন। অনুষ্ঠানে তিনি আবু জানি ও সন্দীপ খোসলার ডিজাইন করা পোশাক পরেছিলেন।

১) জানেন কি বলিউডে সোনামকে কী হিসাবে প্রথম দেখা গিয়েছিল?

তিনি প্রথমে সহ পরিচালক হিসাবে বলিউডে কাজ শুরু করেছিলেন। তিনি সঞ্জয় লীলা বানসলিকে ‘ব্ল্যাক’ ছবিতে সাহায্য করেছিলেন। সঞ্জয়ও তাঁকে ছবিতে অভিনয় করার জন্য রাজি করিয়েছিলেন।


২) তারকা পরিবারের সন্তান হলেও তিনি কম বয়স থেকেই উপার্জন করেছেন। তিনি যখন সিঙ্গাপুরের ইউনাইটেড ওয়ার্ল্ড কলেজ অব সাউথ ইস্ট এশিয়াতে থিয়েটার অ্যন্ড আর্ট নিয়ে পড়াশোনা করছিলেন তখন মাসিক খরচ চালানোর জন্য ওয়েট্রেস হিসাবেও কাজ করেছেন।

৩) তিনি একজন পার্ফেকশনিস্ট এটি সবাই জানেন। কিন্তু পাশাপাশি তিনি এক জন খুব ভালো পাঠক এবং রাজনীতি সচেতন মানুষও।


৪) তাঁর প্রথম ছবি সাওরিয়া। ছবির আগে তিনি ৩০ কিলোগ্রাম ওজন কমিয়েছিলেন ছবির চরিত্র অনুযায়ী নিজেকে গড়ে তোলার জন্য।

৫) তিনি সুগন্ধী খুবই পছন্দ করেন। তাঁর প্রিয় ব্র্যান্ডগুলির মধ্যে রয়েছে, চ্যানেল, জেন-পল, ডিওর ইত্যাদি।

আরও পড়ুন ::

Back to top button