বিচিত্রতা

সেই পাকিস্তানি ভক্ত সারিমের ছবি স্থান পেল হংকং মিউজিয়ামে

Sarim Akhtar : সেই পাকিস্তানি ভক্ত সারিমের ছবি স্থান পেল হংকং মিউজিয়ামে - West Bengal News 24

২০১৯ ওয়ানডে বিশ্বকাপে গ্যালারিতে দাঁড়িয়ে হতাশার এক্সপ্রেশন দিয়ে তিনি বিখ্যাত হয়ে গিয়েছিলেন। তাকে নিয়ে লাখ লাখ মিম তৈরি হয়েছে। এখনও মিম তৈরিতে সোশ্যাল সাইটে বিখ্যাত পাকিস্তানের সারিম আখতার। পাকিস্তানি এই ক্রিকেটপ্রেমীর যে ছবি নিয়ে অসংখ্য মিম তৈরি হয়েছে, এবার সেটা জায়গা করে নিয়েছে হংকং মিম মিউজিয়ামে।

হংকংয়ের এই জাদুঘরটি বিশ্বের প্রথম মিম মিউজিয়াম। সেখানে জায়গা পেয়েছে সারিমের সেই ভাইরাল হওয়া ছবি। ২০১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে ৪১ রানে হেরেছিল পাকিস্তান।

তারপর সারিমের কোমরে হাত রেখে বেজার মুখে দাঁড়িয়ে থাকার ছবি ভাইরাল হয়েছিল। সারিমের বোন আবিষ্কার করেন, তার বড় ভাইয়ের সেই ছবি হংকংয়ের মিউজিয়ামে জায়গা পেয়েছে।

সোশ্যাল সাইটে সারিমের বোন লিখেন, ‘হংকং মিউজিয়ামে তোমাকে দেখলাম। কতটা খুশি হয়েছি বলে বোঝাতে পারব না। তোমার জন্য আমি গর্বিত। তুমি সত্যিকারের কিংবদন্তি।’

জবাবে সারিম লিখেন, ‘দারুণ লাগছে। পাকিস্তানের প্রতিনিধিত্ব করতে পেরেছি।’ সারিম এই খবর সোশ্যাল সাইটে পোস্ট করার সঙ্গে সঙ্গে তা ভাইরাল হয়েছে। সবাই তাকে অভিনন্দন জানাচ্ছেন।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য