বলিউড

নিজ ফ্ল্যাট থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার

Kanchana 3 Actress Alexandra Djavi Found Dead In Goa : নিজ ফ্ল্যাট থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার - West Bengal News 24

তামিল ছবি ‘কাঞ্চনা থ্রি’ অভিনেত্রী আলেকজান্দ্রা জ্যাভি’র মৃতদেহ গোয়ায় তার নিজ বাড়ি থেকে গত শুক্রবার উদ্ধার করেছে পুলিশ। প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে, আত্মহত্যা করেছেন আলেকজান্দ্রা জ্যাভি। যদিও ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছেন তারা। অভিনেত্রী আলেকজান্দ্রা জ্যাভি রাশিয়ান মডেল। তার বয়স ২৪ বছর।

ইন্ডিয়া গ্লিটজ এর রিপোর্ট অনুযায়ী, তিনি উত্তর গোয়ার একটি গ্রামে থাকেন। স্থানীয়দের দাবি, সম্প্রতি প্রেমিকের সঙ্গে বিচ্ছেদ হয়েছে তার। প্রেমিক তাকে ছেড়ে চলে যাওয়ায় দীর্ঘদিন হতাশায় ভুগছিলেন তিনি। আগামীতে পুলিশ এ বিষয় তদন্ত করতে পারে।

আরও পড়ুন : নীল অন্তর্বাসে ইন্টারনেট কাঁপাচ্ছেন ঐন্দ্রিলা সেন

এর আগে, ২০১৯ সালে যৌন হেনস্থার অভিযোগে চেন্নাইয়ের এক ফটোগ্রাফারের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছিলেন এই অভিনেত্রী। অভিযোগের ভিত্তিতে সেই ফটোগ্রাফারকে গ্রেপ্তারও করা হয়। জানা গেছে, তাকে এ বিষয় জিজ্ঞাসাবাদ করা হতে পারে।

এদিকে, ‘কাঞ্চনা থ্রি’তে ভূতের চরিত্রে অভিনয় করেছিলেন আলেকজান্দ্রা জ্যাভি। সিনেমাটি মুক্তি পায় ২০১৯ সালে। পরিচালক ছিলেন রাঘব লরেন্স। যিনি হরর-থ্রিলারেও প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন। এতে অন্যান্য মহিলা প্রধান চরিত্রে অভিনয় করেছেন বিগ বস তামিল প্রতিযোগি ওভিয়া, বেধিকা এবং বিগ বস ১৪’র প্রতিযোগি নিকি তাম্বোলি।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য