বলিউড

১৬ দিন পরে মুক্তি পাচ্ছে কঙ্গনার ‘থালাইভি’

Kangana Ranaut : ১৬ দিন পরে মুক্তি পাচ্ছে কঙ্গনার ‘থালাইভি’ - West Bengal News 24

কঙ্গনা রানাওয়াত অভিনীত ‘থালাইভি’ সিনেমা মুক্তি পাওয়ার কথা ছিল গত ২৩ এপ্রিল। কিন্তু করোনা মহামারির দ্বিতীয় ঢেউয়ের কারণে তা সম্ভব হয়নি। তবে কঙ্গনার ভক্তদের জন্য সুখবর, আর মাত্র ১৬ দিন পরে, অর্থাৎ ১০ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত এ সিনেমা।

বলিউডভিত্তিক সংবাদমাধ্যম খবর, আগামী ১০ সেপ্টেম্বর বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে কঙ্গনার সিনেমা। তামিলনাড়ুর প্রয়াত মুখ্যমন্ত্রী জে জয়ললিতার জীবনীভিত্তিক সিনেমা এটি।

আরো পড়ুন : রাশিয়ার রাস্তায় ছদ্মবেশী সালমান খান

জয়ললিতার ভূমিকায় অভিনয় করেছেন কঙ্গনা রনৌত। সিনেমায় দেখানো হবে, চলচ্চিত্র অঙ্গন থেকে কীভাবে তামিলনাড়ুর ক্ষমতাশালী রাজনীতিক এবং পরে সে রাজ্যের মুখ্যমন্ত্রী হলেন জয়ললিতা, সেই গল্প।

সিনেমাটি হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাবে। এ এল বিজয় পরিচালিত এ সিনেমায় কঙ্গনা ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন অরবিন্দ স্বামী, প্রকাশ রাজ, মধু ও ভাগ্যশ্রী।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য