
লাওয়ারিশ ছবির শুটিংয়ের সময় অমিতাভ একজন ইরানি নৃত্যশিল্পীর প্রেমে পড়েন। এসময় তিনি জয়াকে বিয়ে করেছেন। আবার রেখার সঙ্গেও তার প্রেম চলছিল। তার মধ্যে আবার ইরানি শিল্পীর সঙ্গে প্রেম। এমন খবর তখন বলিপাড়ার মুখে মুখে।
রেখার কান পর্যন্ত এ কথা পৌছালে রেখা রেগে গিয়ে সরাসরি অমিতাভের কাছে এই প্রেম নিয়ে নানা প্রশ্ন করতে থাকেন। বেশ কিছু ক্ষণ উভয়ের মধ্যে ঝগড়া চলার পরে থাকতে না পেরে বেশ রেগে গিয়েই অমিতাভ রেখাকে সপাটে চড় মারেন।
এক বার নয়। বেশ কয়েক বার। তাও আবার সেই নৃত্যশিল্পীর জন্য।
আরও পড়ুন : উফ, তুমি এত হট কেন?
অমিতাভের এমন কাণ্ডে স্তব্ধ হয়ে যান রেখা। সিদ্ধান্ত নেন শুধু ওই ছবিতেই নয়। অমিতাভের সঙ্গে আর কোনও দিনই তিনি ছবি করবেন না। পরবর্তী কালে অবশ্য যশ চোপড়ার অনুরোধেই রেখা ‘সিলসিলা’ ছবিতে কাজ করতে রাজি হন।
কিন্তু ওই চড়ের কথা রেখা কোনও দিন ভোলেননি। কিন্তু ‘সিলসিলা’র পরে আর কোনও ছবিতেই একসঙ্গে দেখা যায়নি এই জুটিকে। ‘দো আনজানে’ (১৯৭৬) দিয়ে তাঁদের সেলুলয়েডের রসায়ন শুরু, আর ‘সিলসিলা’ (১৯৮২) দিয়ে শেষ।
অভিনয়ের চেয়ে অনেকাংশেই চর্চিত এই জুটির গভীর-গোপন প্রেম।
সূত্র: আনন্দবাজার অনলাইন।



