বলিউড

মা হওয়ার গুঞ্জন, মুখ খুললেন বেবো!

Kareena Kapoor : মা হওয়ার গুঞ্জন, মুখ খুললেন বেবো! - West Bengal News 24

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ‘বেবো’ খ্যাত কারিনা কাপুর খান তৃতীয়বারের জন্য মা হতে চলেছেন। দিন কয়েক আগে এমনই গুঞ্জন ছড়িয়েছে অনুরাগীমহলে। সত্যিই কি নতুন সদস্য আসতে চলেছে সাইফ পরিবারে? এই প্রশ্নের উত্তর দিয়ে জল্পনার অবসান ঘটালেন কারিনা নিজেই।

গতকাল মঙ্গলবার দিনগত রাতে ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লিখেন, ‘পাস্তা আর ওয়াইন খাওয়ায় আমাকে ওইরকম দেখাচ্ছিল। আপনারা শান্ত হন। আমি অন্তঃসত্ত্বা নই। সাইফ বলেছে— দেশের জনসংখ্যা বাড়ানোয় ওর অনেক অবদান।’

কারিনা যে মা হচ্ছেন না, তা অনুরাগীদের বুঝতে আর বাকি থাকে না। বিদেশে ছুটি কাটিয়ে ফের তিনি ব্যস্ত কাজ নিয়ে। খুব শিগগির পা রাখতে চলেছেন ওটিটিতে (ওভার দ্য টপ)। এ ছাড়া আগস্টে মুক্তি পেতে চলেছে তার ‘লাল সিং চাড্ডা’।

২০১২ সালের ১৬ অক্টোবর ভালোবেসে বিয়ে করেন সাইফ আলী খানকে। তাদের প্রথম পুত্রসন্তান তৈমুর আলী খান জন্ম নেয় ২০১৬ সালের ডিসেম্বরে । ২০২১ সালের ২১ ফেব্রুয়ারিতে তাদের জীবনে আসে জাহাঙ্গীর আলী খান। কাজ, সংসার আর কাছের মানুষদের নিয়ে ভালোই দিন কাটছে কারিনার।

 

 

 

 

আরও পড়ুন ::

Back to top button