বলিউড

সালমানের কারণে খান পরিবারের বউ হতে পারেননি পূজা!

সালমানের কারণে খান পরিবারের বউ হতে পারেননি পূজা! - West Bengal News 24

বলিউডের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী পূজা ভাট। একটা সময় ছিল যখন পূজা এবং খান পরিবারের ছোট পুত্র সোহেল খান চুটিয়ে প্রেম করতেন। তাদের প্রেম এমনই গভীরে পৌঁছেছিল যে, বিশেষ সম্পর্কও তৈরি হয়ে যায় ভাট এবং খান পরিবারের মধ্যে। এমনকি পূজার সঙ্গে ছেলের বিয়ে দেবেন বলেও ভেবেছিলেন সেলিম খান।

কিন্তু বার বার বিয়ে পিছিয়ে দিচ্ছিলেন সোহেল। কারণ তখন পরিচালক হিসাবে নিজের ক্যারিয়ার শুরু করতে চাইছিলেন তিনি। সোহেলের দাবি ছিল, যতদিন না নিজেকে পরিচালক হিসাবে প্রতিষ্ঠিত করতে পারেন, ততদিন তিনি বিয়ে করবেন না। অন্যদিকে, পূজার মনে হয়েছিল, কোন অজানা হাত তাদের বিয়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল।

যদিও তিনি সরাসরি কিছুই বলেননি তবে এক সাক্ষাৎকারে দাবি করেছিলেন, তিনি ‘লাভ’ নামক একটি ছবিতে সালমানের বিপরীতে অভিনয় করতে চাননি। আর সেই কারণেই তাদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হয়।

বলিউডে কানাঘুষো শোনা গিয়েছিল, পূজা এবং সোহেলের সম্পর্ক ভাঙার নেপথ্যে নাকি সালমানই ছিলেন। তিনিই নাকি সোহেলকে বুঝিয়ে সম্পর্ক থেকে বার করে আনেন। যদিও সালমান এই নিয়ে কখনও কোন কথা বলেননি।

অন্যদিকে পূজা জানিয়েছিলেন, তার সঙ্গে খান পরিবারের সম্পর্ক মধুর ছিল। সালমানের বাবা-মা এবং বোনেরা তাঁকে খুব ভালবাসতেন। আরবাজের সঙ্গেও তাঁর ভাল বোঝাপড়া ছিল। একমাত্র সালমানের সঙ্গেই তিনি একটু দূরত্ব বজায় রাখতেন বলে দাবি করেছিলেন পূজা।

সূত্র: আনন্দবাজার অনলাইন

আরও পড়ুন ::

Back to top button