বর্ধমান

আসানসোলে যুবকের দেহ মিলল নালায়, তদন্তে পুলিশ

আসানসোলে যুবকের দেহ মিলল নালায়, তদন্তে পুলিশ - West Bengal News 24

গত সোমবার সকাল থেকে নিখোঁজ ছিলেন আসানসোলের হীরাপুর এলাকার রহমতনগরের চাষাপট্টি এলাকার যুবক জাহিদ আখতার । বৃহস্পতিবার তাঁর মৃত দেহ উদ্ধার হল নর্দমা থেকে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

বৃহস্পতিবার রহমতনগরের চাষাপট্টি এলাকার একটি নর্দমায় জাহিদের দেহ দেখতেপান স্থানীয় বাসিন্দারা। তাঁরা খবর দেন পুলিশে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হীরাপুর থানার পুলিশ। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় আসানসোল জেলা হাসপাতালে। পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন, খুন করা হয়েছে জাহিদকে। তাঁর দেহে আঘাতের চিহ্নও মিলেছে বলে তাঁদের দাবি।

ওই ঘটনার তদন্ত শুরু করেছে হীরাপুর থানার পুলিশ। পুলিশ তরফ থেকে জানানো হয়েছে, নর্দমা থেকে একটি পচাগলা দেহ উদ্ধার হয়েছে। ওই যুবক মানসিক ভারসাম্যহীন ছিল বলেও পুলিশের দাবি। প্রাথমিক ভাবে তদন্তকারীরা মনে করছেন ওই যুবক কোনও ভাবে গভীর নর্দমায় পড়ে গিয়েছিলেন। তার ফলে এই ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন ::

Back to top button