কর্ম সন্ধান

চাকরি প্রার্থীদের জন্য বড়সড় আপডেট, ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্ট ইন্ডিয়া লিমিটেডে কর্মী নিয়োগ

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

চাকরি প্রার্থীদের জন্য বড়সড় আপডেট, ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্ট ইন্ডিয়া লিমিটেডে কর্মী নিয়োগ - West Bengal News 24

চাকরি প্রার্থীদের জন্য এল বড় আপডেট। ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্ট ইন্ডিয়া লিমিটেডে (Broadcast Engineering Consultants India Limited) কর্মী নিয়োগ করা হচ্ছে। পেশেন্ট কেয়ার অ্য়াটেনডেন্ট ও রিসার্চ অ্য়াসোসিয়েট পদে নিয়োগ করা হবে। কলকাতা ও নয়া দিল্লিতে নিয়োগের জন্যই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্ট ইন্ডিয়া লিমিটেডে (Broadcast Engineering Consultants India Limited)। পেশেন্ট কেয়ার অ্য়াটেনডেন্ট ও রিসার্চ অ্য়াসোসিয়েট।

শূন্যপদের সংখ্যা: ৮ টি। পেশেন্ট কেয়ার অ্য়াটেনডেন্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের দশম শ্রেণি পাশ করতে হবে। রিসার্চ অ্যাসোসিয়েট পদে আবেদনের জন্য আগ্রহী প্রার্থীদের আয়ুর্বেদ/ সিদ্ধা/ উনানি/ হোমিওপ্যাথি স্নাতক/ স্নাতকোত্তর পাশ করতে হবে। পাশাপাশি পিএইচডি করতে হবে।

আগ্রহী প্রার্থীদের ৪০ বছরের মধ্যে বয়স হতে হবে। পেশেন্ট কেয়ার অ্য়াটেনডেন্ট পদে মাসিক বেতন ১৭ হাজার ৪৯৮ টাকা এবং রিসার্চ অ্যাসোসিয়েট পদে মাসিক বেতন ৪৭ হাজার টাকা।

আবেদনমূল্য: জেনারেল/OBC/ মহিলা প্রার্থীদের ৮৮৫ টাকা করে ফি দিতে হবে। SC/ST/EWS/PH প্রার্থীদের আবেদনমূল্য বাবদ ৫৩১ টাকা ফি দিতে হবে। লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে। ৬ জুন অবধি করা যাবে আবেদন।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য