পূর্ব মেদিনীপুর

পূর্ব মেদিনীপুরের এগরায় সশস্ত্র ডাকাতি, নগদ সাড়ে আট লক্ষ টাকা ও গয়না লুঠ

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

পূর্ব মেদিনীপুরের এগরায় সশস্ত্র ডাকাতি, নগদ সাড়ে আট লক্ষ টাকা ও গয়না লুঠ - West Bengal News 24

পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানার জেড়থান গ্রাম পঞ্চায়েতের কাঁটাবনি মৌজার তালপুকুর এলাকায় শনিবার মধ্য রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। পনেরো-কুড়ি জনের সশস্ত্র দুস্কৃতীরা মুখে কাপড় বেঁধে গৃহস্থের বাড়ির মেন গেটের দুটো ভেঙে বাড়ির মধ্যে ঢুকে আলমারি থেকে নগদ প্রায় সাড়ে আট লক্ষ টাকা এবং বেশ কয়েক ভরি সোনা ও রুপার গয়ণা নিয়ে চম্পট দেয়।

ঐ গৃহস্থ বাড়ির মালিক সাহিনা বিবি জানিয়েছেন, শনিবার মধ্য রাতে দুস্কৃতীরা মুখে কাপড় বেঁধে এসেছিল। প্রথমে ঘরের মেন গেটের তালা ভেঙে বাড়ির মধ্যে ঢুকে পড়ে। এরপরে ভোজালি, অস্ত্রশস্ত্র-সহ পিস্তল বার করে আমাদের প্রাণনাশের হুমকিও দেখায়।

সশস্ত্র দুস্কৃতীরা বেশকিছুক্ষণ বাড়ির মধ্যে লুঠপাট চালায়। পাশাপাশি বাড়ির লোকেদের মারধরও করে বলে অভিযোগ। এরপর আলমারির তালা ভেঙে নগদ প্রায় সাড়ে আট লক্ষ টাকা এবং বেশ কয়েক ভরি সোনার গয়না নিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়।

পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। রবিবার বেলার দিকে এগরা থানার তদন্তকারিক আধিকারিকেরা ঘটনাস্থলে এসে পৌঁছায়। পুলিশও পুরো বিষয়টি খতিয়ে দেখছে। তবে এ বিষয়ে স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য