ঝাড়গ্রাম

নজরকাড়া মিছিল করে মনোনয়ন জমা দিলেন ঝাড়গ্রাম আসনের বাম প্রার্থী সোনামণি টুডু

স্বপ্নীল মজুমদার

নজরকাড়া মিছিল করে মনোনয়ন জমা দিলেন ঝাড়গ্রাম আসনের বাম প্রার্থী সোনামণি টুডু - West Bengal News 24

দীর্ঘদিন ধরেই বামেরা দাবি করছিল, জঙ্গলমহলে তারা ঘুরে দাঁড়াচ্ছে। শনিবার কংগ্রেস সমর্থিত ও বামফ্রন্ট মনোনীত সিপিএম প্রার্থী সোনামণি টুডু মনোনয়ন জমা দেওয়ার আগে নজরকাড়া সুশৃঙ্খল বড় সড় মিছিল করল বামেরা।

এদিন দুপুরে ঝাড়গ্রাম শহরে সোনামনির মনোনয়ন পর্বের মিছিলে বামেদের পাশাপাশি দলীয় পতাকা নিয়ে কংগ্রেসের নেতা-কর্মীরাও ছিলেন। ছিলেন সিপিএমের জেলা সম্পাদক প্রদীপ সরকার, সিটুর জেলা সম্পাদক পার্থ যাদব, সিপিআইয়ের জেলা সম্পাদক দেবজ্যোতি ঘোষ, কংগ্রেসের প্রবীণ নেতা সুব্রত ভট্টাচার্য প্রমুখ।

দুপুর পৌনে ১২ টা নাগাদ রবীন্দ্র পার্ক থেকে ধামসা, মাদল, তাসা বাজিয়ে প্রার্থীকে নিয়ে মিছিলটি শুরু হয়। শহরের মেন রোড পরিক্রমা করে রবীন্দ্র পার্কে মিছিলটি শেষ হয়।

তারপর জেলা নির্বাচনী আধিকারিক তথা জেলা শাসক মৌমিতা গোদারা বসুর কাছে মনোনয়ন জমা দেন সোনামণি।

আরও পড়ুন ::

Back to top button