জাতীয়

প্রতিশোধ নেবেন মোদী – শপথের পরেই চিনের বিরুদ্ধে চূড়ান্ত পদক্ষেপ ভারতের

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

প্রতিশোধ নেবেন মোদী – শপথের পরেই চিনের বিরুদ্ধে চূড়ান্ত পদক্ষেপ ভারতের - West Bengal News 24

নয়া দিল্লিতে যখন তৃতীয় মোদী সরকার গঠনের প্রস্তুতি চলছে, একই সময়ে চিনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের দুই ডজনেরও বেশি জায়গার নাম পরিবর্তন করতে চলেছে ভারত সরকার। প্রসঙ্গত, চিন এই অঞ্চলটিকে বলে ‘জাংনান’ বা ‘দক্ষিণ তিব্বত’। ভারতীয় সেনা সূত্রকে উদ্ধৃত করে এই বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ‘দ্য ডিপলোম্যাট’ পোর্টাল।

গত কয়েক বছরে, অরুণাচল প্রদেশের বিভিন্ন জায়গার নাম বারবার বদলেছে চিন। ভারত সরকারের পক্ষ থেকে চিনের এই নাম বদলানোর প্রচেষ্টাকে নস্যাৎ করা হয়েছে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, “অন্য বদলালেই তো আর কোনও জায়গা কোনও দেশের দখলে চলে যায় না।” তবে, এবার আর মুখে জবাব নয়, পাল্টা প্রতিক্রিয়ায় রাস্তা হাঁটছে ভারত সরকার।

নাম পরিবর্তনের এই বিষয়টি দেখছে ভারতীয় সেনাবাহিনীর ‘তথ্য যুদ্ধ বিভাগ’। সূত্রের খর, অরুণাচল প্রদেশের যে জায়গাগুলির নাম বদলানোর চেষ্টা করেছে চিন, সেই নামগুলি অবৈধ প্রমাণ করার জন্য কলকাতার এশিয়াটিক সোসাইটির মতো প্রতিষ্ঠানগুলির সহযোগিতায় ব্যাপক ঐতিহাসিক গবেষণা চালিয়েছে তথ্য যুদ্ধ বিভাগ। এই অঞ্চলগুলি যে ভারতের, তার সমর্থনে ঐতিহাসিক প্রমাণ সংগ্রহ করেছে তারা।

সূত্রের মতে, তিব্বতের পরিবর্তিত নামের এই জায়গাগুলির তালিকাটি শীঘ্রই বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশ করা হবে। একে কেন্দ্র করে বৃহত্তর আন্তর্জাতিক প্রচার চালানো হবে। ‘দ্য ডিপলোম্যাট’ পোর্টালের প্রতিবেদনে চিনের করায়ত্ব দক্ষিণ তিব্বতের বেশ কয়েকটি জায়গার নাম উল্লেখ করা হয়েছে। এই জায়গাগুলিরই নতুন নাম ঘোষণা করার প্রস্তুতি নিচ্ছে ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে নতুন সরকার গঠনের পরপরই এই তিব্বতের এই নতুন নামগুলি ঘোষণা করা হতে পারে। নাম পরিবর্তনের এই বিষয়টি দেখছে ভারতীয় সেনাবাহিনীর ‘তথ্য যুদ্ধ বিভাগ’।

আরও পড়ুন ::

Back to top button