আলিপুরদুয়ার

আলিপুরদুয়ারে প্রাকৃতিক গ্যাস প্রকল্পের সূচনা, ‘বাংলার উন্নয়ন ভারতের ভবিষ্যতের ভিত্তি’, বললেন প্রধানমন্ত্রী মোদি

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

আলিপুরদুয়ারে প্রাকৃতিক গ্যাস প্রকল্পের সূচনা, ‘বাংলার উন্নয়ন ভারতের ভবিষ্যতের ভিত্তি’, বললেন প্রধানমন্ত্রী মোদি - West Bengal News 24

আলিপুরদুয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে প্রাকৃতিক গ্যাস সংযোগ প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই প্রকল্পের মাধ্যমে সরাসরি উপকৃত হবেন আলিপুরদুয়ার এবং কোচবিহারের বহু বাসিন্দা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, “বাংলার উন্নয়ন ভারতের ভবিষ্যতের ভিত্তি।”

প্রধানমন্ত্রী মোদি আরও বলেন, “বাংলার বিকাশ ভারতের ভবিষ্যতের ভিত্তি। আজ মজবুত ইট গড়ার দিন। আমরা মঞ্চ থেকে আলিপুরদুয়ার, কোচবিহারের সিটি গ্যাসের শুভারম্ভ করলাম। পাইপলাইনের মাধ্যমে আড়াই লক্ষ মানুষ সুবিধা পাবেন। সিলিণ্ডার কেনার দিন শেষ হয়ে যাবে।

সিএনজি ষ্টেশনের ফলে পয়সা খরচ কম হবে। সময় বাঁচবে। পরিবেশ বাঁচবে। ২০১৪ সালের আগে ৬৬ জেলায় সিটি গ্যাসের সুবিধা ছিল। এখন তা বেড়ে ৫৫০ জেলায় এই নেটওয়ার্ক গিয়েছে। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার মাধ্যমে গতি এসেছে। ২০১৬ থেকে এই যোজনা চালু হয়েছে। মহিলাদের ধোঁয়া থেকে মুক্তি মিলেছে। রান্নাঘরের সম্মান বেড়েছে।”

তিনি আরও জানান, “২০১৪ সালে ১৪ কোটির থেকে কম এলপিজি ছিল। এখন ২১ কোটি হয়েছে। আমাদের সরকার কোণায় কোণায় গ্যাস ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক মজবুত করেছে। এলপিজি ডিস্ট্রিবিউশন বেড়েছে। গ্রামে গ্রামে গ্যাস সিলিন্ডার পৌঁছে গিয়েছে। ভারত সরকার পাইপলাইন বিছানো থেকে সব কাজ করছে।

বাংলা ভারতীয় সংস্কৃতির একটা বড় দিক। বাংলা ছাড়া কিছুই সম্ভব নয়। কেন্দ্র সরকার দশ বছরে হাজার কোটি টাকার প্রকল্প করেছে। দুর্গাপুর এক্সপ্রেসওয়ে, কলকাতা মেট্রোর উন্নতি করা হয়েছে। নিউ জলপাইগুড়ি ষ্টেশনের উন্নতি করা হচ্ছে। বাংলার বিকাশের কাজ চলছে। এই একটা পাইপ লাইন নয়, প্রগতির একটা দিক বাংলায় বিকশিত হচ্ছে।”

Back to top button