ক্রিকেট

ট্রফি ইস্যুতে নজিরবিহীন ড্রামা! ভারতের ভয়ে আইসিসির মিটিং এড়ালেন ‘ট্রফিচোর’ নকভি?

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Mohsin Naqvi : ট্রফি ইস্যুতে নজিরবিহীন ড্রামা! ভারতের ভয়ে আইসিসির মিটিং এড়ালেন ‘ট্রফিচোর’ নকভি? - West Bengal News 24

ভারতের সামনে পড়ার ভয় এতটাই তীব্র যে আইসিসির বোর্ড মিটিংয়েও নাকি যেতে চাইছেন না পাকিস্তানের তথাকথিত ‘ট্রফিচোর’ নকভি!

আগে থেকেই তাঁকে অনেকে ‘ট্রফিচোর’ বলছেন, তার সঙ্গে যুক্ত হয়েছে ‘ভীতু’ তকমা। কারণ শোনা যাচ্ছে, আইসিসি’র আসন্ন এক্সিকিউটিভ বোর্ড মিটিংয়ে নাকি উপস্থিত থাকবেন না পাক মন্ত্রী মহসিন নকভি। যে বৈঠকে এশিয়া কাপের ট্রফি বিতরণ নিয়ে বিসিসিআই প্রশ্ন তুলতে প্রস্তুত ছিল। যদিও নামমাত্র বলা হচ্ছে পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতার জেরেই নকভি যেতে পারছেন না, কিন্তু ক্রিকেট মহলের অনেকেই বলছেন আসল কারণ যে অন্য তা বুঝে সবাই নাকি হাসছেন চুপিচুপি।

নকভিই বর্তমানে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান, পাশাপাশি তিনি এশিয়ান ক্রিকেট কাউন্সিলেরও প্রধান। এশিয়া কাপে ভারতের শিরোপা জয়ের পর ট্রফি নিয়ে যে বিতর্ক শুরু হয়েছে তার নেপথ্যে নকভির ভূমিকাই নাকি সবচেয়ে বড়। ভারত এখনও পর্যন্ত ট্রফিটি পায়নি। বিষয়টি আনুষ্ঠানিকভাবে আইসিসি মিটিংয়ে তুলতে চেয়েছিল ভারতীয় বোর্ড। কিন্তু সমস্যা হল যার সামনে প্রশ্ন তুলবে তিনি-ই নাকি মিটিংয়ে থাকবেন না! ৪ নভেম্বর দুবাইয়ে শুরু হচ্ছে আইসিসি’র বৈঠক মনে করিয়ে দেওয়া যেতে পারে আইসিসি’র প্রেসিডেন্ট বর্তমানে জয় শাহ।

পিসিবি এখনও আনুষ্ঠানিকভাবে জানায়নি ঠিক কোন রাজনৈতিক কারনে নকভি নাকি যেতে পারবেন না। তবে নকভি না গেলেও পিসিবি’র সিওও সুমের সৈয়দ থাকবেন সেটাও ৭ নভেম্বর গিয়ে, অর্থাৎ মিটিংয়ের শেষ দিনে। যদিও অনলাইনে নকভির উপস্থিতির ‘সামান্য সুযোগ’ এখনও নাকি খোলা আছে।

উল্লেখ করা যায় ভারত যখন এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়, তখন ভারতীয় ক্রিকেটাররা নকভির হাত থেকে ট্রফি ও মেডেল নিতে ‘অস্বীকৃতি’ জানান। এরপরেই নকভি ট্রফি নিয়ে ‘চম্পট’ দেন। ক্রিকেটমহলের অনেকেরই বক্তব্য অনুষ্ঠানে ‘থাপ্পড়’ ঘটনাকে কেন্দ্র করে নকভির ‘অভিমান’ বা ‘প্রতিশোধের ইচ্ছা’ই নাকি ট্রফি আটকে রাখার আসল কারণ। ট্রফিটি এখনও পর্যন্ত তিনি ‘লুকিয়ে’ রেখেছেন বলেই তাঁদের দাবি।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য