রাজনীতিরাজ্য

ভোট বিপর্যয়ের পরেই অ্যাকশন! আইটি সেলে বড় কোপ মমতার, দেবাংশু-উপাসনার হাতে নতুন দায়িত্ব!

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

ভোট বিপর্যয়ের পরেই অ্যাকশন! আইটি সেলে বড় কোপ মমতার, দেবাংশু-উপাসনার হাতে নতুন দায়িত্ব! - West Bengal News 24

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বড় ধাক্কা খেয়েছে তৃণমূল কংগ্রেস। মাত্র ৮০টি আসন পেয়ে এবার বিরোধী শিবিরে বসতে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে। নির্বাচনী ফলাফলের পর দলের অন্দরে ভবিষ্যৎ কৌশল নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা।

সূত্রের খবর, হারের কারণ খতিয়ে দেখতে চলতি সপ্তাহেই শীর্ষ নেতৃত্বকে নিয়ে বৈঠকে বসতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগেই মঙ্গলবার দলের সোশাল মিডিয়া সংগঠনে বড়সড় পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য এবং উপাসনা চৌধুরীকে সামনে রেখে তৈরি করা হয়েছে ৬ সদস্যের একটি কোর কমিটি। লক্ষ্য, পরাজয়ের ধাক্কা সামলে ২০২৯ সালের লোকসভা নির্বাচনকে সামনে রেখে নতুনভাবে সংগঠনকে চাঙ্গা করা।

আরও পড়ুন :: মেসি কাণ্ডে তোলপাড় নবান্ন! তদন্তের ফাইল তলব ক্রীড়ামন্ত্রী নিশীথের, এবার কি টাকা ফেরত পাবেন দর্শকরা?

মঙ্গলবার কালীঘাটে নিজের বাড়িতে তৃণমূলের সোশাল মিডিয়া টিমের সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলনেত্রীর ডাকে সেখানে উপস্থিত ছিলেন সোশাল মিডিয়া বিভাগের একাধিক সদস্য। বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বার্তা দেন, পরাজয়ের হতাশা কাটিয়ে দ্রুত নতুন উদ্যমে সাংগঠনিক কাজে ঝাঁপাতে হবে।

প্রয়োজন হলে টিমে সদস্য বাড়ানো বা কমানোর মতো সিদ্ধান্তও নিতে হবে, যাতে কাজ আরও কার্যকর হয়। এই দায়িত্ব মূলত দেওয়া হয়েছে যুব নেতা দেবাংশু ভট্টাচার্য ও উপাসনা চৌধুরীর হাতে। আগামী ২০২৯ সালের লোকসভা ভোটকে মাথায় রেখে আগামী ২৪ ঘণ্টার মধ্যেই নতুন পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। বিষয়টি নিয়ে সোশাল মিডিয়ায় পোস্টও করেছেন উপাসনা।

আরও পড়ুন :: বাংলায় কি এবার বড় বিনিয়োগ? ‘স্পেন’ খোঁচায় সৌরভকে বিঁধে শিল্পায়নের নতুন পথ দেখালেন শমীক ভট্টাচার্য!

দলের শীর্ষ নেতৃত্বের মতে, আগামী দিনে সোশাল মিডিয়াই রাজনৈতিক লড়াইয়ের অন্যতম বড় ক্ষেত্র হতে চলেছে। তাই আরও বড় পরিসরে ডিজিটাল টিমকে গড়ে তোলার উপর জোর দেওয়া হয়েছে। সূত্রের দাবি, ছাব্বিশের নির্বাচনী ফলকে শুধুমাত্র হার হিসেবে না দেখে “ভোট লুট” বলেই ব্যাখ্যা করেছেন মমতা ও অভিষেক।

পাশাপাশি যুব নেতৃত্বকে বার্তা দেওয়া হয়েছে, বিজেপি সরকার জনস্বার্থবিরোধী কোনও সিদ্ধান্ত নিলে বা বিতর্কিত পদক্ষেপ করলে সোশাল মিডিয়ায় তার বিরুদ্ধে আরও আক্রমণাত্মক প্রচার চালাতে হবে। সর্বক্ষণ সক্রিয় থাকার পাশাপাশি কোনও পরিস্থিতিতেই পিছিয়ে না যাওয়ার বার্তাও দিয়েছেন দলনেত্রী।

আরও পড়ুন ::

Back to top button