রাজ্য

রেশনে আটা বন্ধ, জুন থেকে মিলবে শুধু গম! খাদ্যমন্ত্রীর বড় ঘোষণা

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

West Bengal Ration Supply : রেশনে আটা বন্ধ, জুন থেকে মিলবে শুধু গম! খাদ্যমন্ত্রীর বড় ঘোষণা - West Bengal News 24
খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া

জুন থেকে রেশনে আর মিলবে না আটা, বদলে দেওয়া হবে গম। আগামী মাস থেকেই এই নতুন নিয়ম চালু করতে চলেছে রাজ্য সরকার। বিষয়টি স্পষ্ট করে জানিয়েছেন রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। তিনি বলেন, “রেশনে আটা দেওয়া এবার থেকে বন্ধ। কেন্দ্র যে গম পাঠাবে তা দেওয়া হবে। সরকারি নিময় অনুযায়ী কাজ হবে।” এদিকে প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষের দাবি, “আমাদের সময় সিস্টেমের বাইরে গিয়ে কিছু হয়নি। রেশনে চাল আর আটাই দেওয়া হতো পুরোটাই নিয়ম মেনে।”

দীর্ঘদিন ধরে রাজ্যের বিভিন্ন রেশন দোকানে আটার বরাদ্দ থাকলেও, তা নিয়ে একাধিকবার নিম্নমানের অভিযোগ উঠেছিল। এই প্রসঙ্গে খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া জানান, “আটা নিয়ে বড় চক্র কাজ করত। মিল মালিকরা গম থেকে আটা ও ময়দা দু’টোই তৈরি করে। আটা রেশনে দেওয়া হয়। ময়দা তৈরির পরে যে বর্জ থাকতো, সেটা আটার মধ্যে মিশিয়ে দেওয়া হত।” একইসঙ্গে তিনি সতর্কবার্তাও দেন। তাঁর কথায়, “কেউ যদি কেন্দ্রের দেওয়া গম বদলে নিম্নমানের গম দেওয়ার চেষ্টা করে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সংশ্লিষ্ট আধিকারিককে দায়িত্ব নিতে হবে। ভুল হলেই তাঁর বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

আরও পড়ুন :: শাসক থেকে বিরোধী: বিধানসভায় নতুন ইনিংস তৃণমূলের, বিধায়কদের সুবিধা দেখতে ময়দানে শোভনদেব-ফিরহাদ

খাদ্যমন্ত্রীর দাবি, রেশন থেকে অনেক উপভোক্তা খাদ্যসামগ্রী না নিয়ে পরিবর্তে নগদ অর্থ নিয়ে যেতেন। কারণ হিসেবে তিনি নিম্নমানের চাল ও আটাকেই দায়ী করেছেন। অশোক কীর্তনিয়া বলেন, “আগামী মাস থেকে উন্নতমানের খাদ্যদ্রব মিলবে। বেআইনি কিছু হলে ব্যবস্থা নেওয়া হবে।”

অন্যদিকে, নতুন খাদ্যমন্ত্রীর তোলা দুর্নীতি ও বেনিয়মের অভিযোগের পালটা জবাব দিয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। তিনি বলেন, “উনি সবে দায়িত্ব নিয়েছেন। আরও কিছুদিন দেখুন, তারপর বলুন। আমাদের সময় কোনও দুর্নীতি হয়নি। সবই নিয়ম মেনে হয়েছে।”

আরও পড়ুন ::

Back to top button