রাজ্য

৩২১ শহীদ বিজেপি পরিবারে সরকারি চাকরি! ফলতায় দাঁড়িয়ে ঐতিহাসিক ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Suvendu Adhikari Falta Rally : ৩২১ শহীদ বিজেপি পরিবারে সরকারি চাকরি! ফলতায় দাঁড়িয়ে ঐতিহাসিক ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর - West Bengal News 24

২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর রাজ্যজুড়ে রাজনৈতিক হিংসার অভিযোগ ঘিরে উত্তপ্ত হয়েছিল বাংলার পরিস্থিতি। বিজেপির অভিযোগ ছিল, বিভিন্ন জেলায় তাঁদের কর্মী-সমর্থকদের উপর ব্যাপক হামলা চালানো হয়েছিল। দলের দাবি, ভোট পরবর্তী হিংসায় ৩২১ জন বিজেপি কর্মীর মৃত্যু হয়েছিল।

মঙ্গলবার ফলতার (Falta) নির্বাচনী সভা থেকে সেই নিহত কর্মীদের পরিবারের পাশে থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি ঘোষণা করেন, নিহত বিজেপি কর্মীদের পরিবারের সদস্যদের চাকরির ব্যবস্থা করা হবে। পাশাপাশি ফলতার আক্রান্ত বিজেপি কর্মীদের জন্যও বিশেষ সহায়তার আশ্বাস দেন তিনি।

একুশের বিধানসভা নির্বাচনে বাংলায় ক্ষমতা দখলের লক্ষ্য নিয়ে ঝাঁপিয়েছিল বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একাধিকবার রাজ্যে প্রচার করেছিলেন। দলের পক্ষ থেকে ২০০ আসনের লক্ষ্যও নির্ধারণ করা হয়েছিল। তবে শেষ পর্যন্ত সেই লক্ষ্য পূরণ হয়নি।

বিজেপি ৮০ আসনের গণ্ডিও পার করতে পারেনি এবং একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফের ক্ষমতায় ফিরেছিল তৃণমূল কংগ্রেস। এরপর থেকেই বিভিন্ন জেলায় বিজেপি কর্মীদের উপর হামলা, বাড়ি ভাঙচুর ও খুনের অভিযোগ তোলে পদ্মশিবির। বিজেপির দাবি ছিল, সেই সময় ৩২১ জন কর্মী নিহত হয়েছিলেন। পাঁচ বছর পর ছাব্বিশের নির্বাচনে বাংলার মানুষ বিজেপির উপর আস্থা রেখেছে বলেও দাবি গেরুয়া শিবিরের।

সরকার পরিবর্তনের পর থেকেই ভোট পরবর্তী হিংসায় নিহত কর্মীদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে আসছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মঙ্গলবার ফলতার সভা থেকে সেই প্রতিশ্রুতির পুনরাবৃত্তি করে তিনি জানান, নিহত কর্মীদের পরিবারের সদস্যদের সরকারি চাকরি দেওয়া হবে।

একইসঙ্গে ফলতায় আক্রান্ত বিজেপি কর্মীদের সাহায্যের আশ্বাসও দেন তিনি। বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডাকে উদ্দেশ করে শুভেন্দু বলেন, ফল ঘোষণার পর আক্রান্ত কর্মীদের তালিকা যেন সরাসরি তাঁর কাছে পৌঁছে দেওয়া হয়। সেই তালিকা অনুযায়ী প্রয়োজনীয় সহযোগিতা করা হবে এবং তাঁদের পাশে রাজ্য সরকার থাকবে বলেও আশ্বাস দেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন ::

Back to top button