রাজ্য

বিশ্বের বৃহত্তম দই কারখানা এবার বাংলায়! হাওড়ায় ৬৫০ কোটির মেগা বিনিয়োগ আমুলের, খুলবে কর্মসংস্থানের বন্যা

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Amul investment in Bengal : বিশ্বের বৃহত্তম দই কারখানা এবার বাংলায়! হাওড়ায় ৬৫০ কোটির মেগা বিনিয়োগ আমুলের, খুলবে কর্মসংস্থানের বন্যা - West Bengal News 24

বাংলায় শিল্পায়নের পথে বড় পদক্ষেপ। রাজ্যে তৈরি হতে চলেছে বিশ্বের বৃহত্তম দই উৎপাদন কেন্দ্র। এই মেগা প্রকল্প বাস্তবায়ন করবে দেশের অন্যতম বৃহৎ দুগ্ধ সংস্থা আমুল। শাসক দলের পক্ষ থেকে আগেই এই বিষয়ে ইঙ্গিত মিলেছিল। এবার সংস্থার তরফেও প্রকল্পের বিষয়টি কার্যত নিশ্চিত করা হয়েছে।

জানা গিয়েছে, প্রস্তাবিত কারখানায় প্রতিদিন প্রায় ১০ লক্ষ কেজি দই, লস্যি, সরবৎ-সহ বিভিন্ন দুগ্ধজাত পণ্য উৎপাদন করা হবে। এর ফলে রাজ্যের দুগ্ধ শিল্পে নতুন দিগন্ত খুলবে বলে মনে করা হচ্ছে।

দীর্ঘদিন ধরেই বাংলায় বড় শিল্প বিনিয়োগ নিয়ে আলোচনা চলছিল। সরকার পরিবর্তনের পর শিল্প বিকাশে জোর দেওয়া হয়। এরই মধ্যে আমুলের এই বৃহৎ বিনিয়োগের ঘোষণা রাজ্যের শিল্পমহলে আশার সঞ্চার করেছে। সংস্থার ম্যানেজিং ডিরেক্টর জয়েন মেহতা জানিয়েছেন, প্রকল্পটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ইতিমধ্যেই নেওয়া হয়েছে।

আরও পড়ুন :: পশ্চিমবঙ্গ দিবসেই কি কলকাতায় পা রাখছেন মোদি? ২০ জুনের মেগা প্ল্যান ঘিরে তুমুল রাজনৈতিক তোলপাড়!

সূত্রের খবর, হাওড়ার সালকিয়া ফুড পার্কে এই অত্যাধুনিক ডেয়ারি প্ল্যান্ট গড়ে তোলা হবে। এটি আমুলের প্রথম সম্পূর্ণ মালিকানাধীন ডেয়ারি প্ল্যান্ট হতে চলেছে। প্রকল্পে মোট বিনিয়োগের পরিমাণ প্রায় ৬৫০ কোটি টাকা। এর ফলে রাজ্যের দুগ্ধ পরিকাঠামো আরও শক্তিশালী হওয়ার পাশাপাশি কর্মসংস্থানেরও নতুন সুযোগ তৈরি হবে।

জানা গিয়েছে, গুজরাটের একটি সংস্থা দুই ধাপে কারখানার নির্মাণকাজ সম্পন্ন করবে। বর্তমানে বাংলায় আমুল প্রতিদিন প্রায় ১০ লক্ষ লিটার দুগ্ধজাত পণ্য বিক্রি করে। নতুন প্ল্যান্ট চালু হলে উৎপাদন ও সরবরাহ ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

আমুল সূত্রে জানা গিয়েছে, ২০২৫ সালেই তৎকালীন সরকারের আমলে এই প্রকল্পের জন্য সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল। নতুন সরকার ক্ষমতায় আসার পর প্রকল্প বাস্তবায়নের কাজ আরও দ্রুত গতিতে এগোচ্ছে।

আরও পড়ুন ::

Back to top button