টলিউডরাজ্য

শাহের পর শুভেন্দুর মুখোমুখি প্রসেনজিৎ! রাজনৈতিক জল্পনা ওড়ালেন ‘ইন্ডাস্ট্রি’, আসল কারণ ফাঁস

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

শাহের পর শুভেন্দুর মুখোমুখি প্রসেনজিৎ! রাজনৈতিক জল্পনা ওড়ালেন ‘ইন্ডাস্ট্রি’, আসল কারণ ফাঁস - West Bengal News 24

বৃহস্পতিবার বিকেলে নবান্নে পৌঁছল ‘ইন্ডাস্ট্রি’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের গাড়ি। নবান্ন চত্বরে তাঁর উপস্থিতি ঘিরে রাজনীতি থেকে টলিপাড়া দুই মহলেই জোর চর্চা শুরু হয়। সোমবার বিকেলে ‘পদ্মশ্রী’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বালিগঞ্জের বাড়ি ‘উৎসব’-এ গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

সেই শাহী সাক্ষাতের দু’দিনের মাথায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে তাঁর বৈঠক ঘিরে স্বাভাবিকভাবেই কৌতূহল বাড়ে। রাজনৈতিক মহলে প্রশ্ন ওঠে, বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে প্রসেনজিতের এই ঘনঘন সাক্ষাৎ কি নিছক সৌজন্যমূলক, নাকি এর নেপথ্যে রয়েছে রাজ্যসভার সমীকরণ? গেরুয়া শিবিরে কি পা বাড়াচ্ছেন প্রসেনজিৎ? এমন নানা জল্পনার মধ্যেই বৈঠকের কারণ নিজেই স্পষ্ট করলেন মেগাস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

আরও পড়ুন :: নিউটাউনে আদানির হাসপাতালে গরিবদের জন্য বিশেষ ব্যবস্থা, ভূমিপুজোর সময় জানালেন মুখ্যমন্ত্রী

নবান্ন থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন অভিনেতা। সকলের প্রশ্ন ছিল একটাই কী কারণে এই বৈঠক? সব জল্পনার অবসান ঘটিয়ে প্রসেনজিৎ বলেন, “আমার নবান্নে আসা ঘিরে যে চর্চা হচ্ছে সেটা একেবারে ভিত্তিহীন। আমি আমার ইন্ডাস্ট্রির ভালোমন্দ নিয়ে আলোচনা করতে এসেছি। কীভাবে বাংলা ইন্ডাস্ট্রির আরও উন্নতি হবে সেটা নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছি। নবান্নে আসার সঙ্গে কোনও রাজনৈতিক যোগ নেই।”

এদিনের বৈঠকে টলিপাড়ায় আগামী দিনে নতুন কমিটি গঠনের সম্ভাবনার ইঙ্গিতও মিলেছে। ইন্ডাস্ট্রির স্বার্থে কোনও কমিটির দায়িত্ব দেওয়া হলে তিনি তা নেবেন কি না, সেই প্রশ্নের উত্তরে প্রসেনজিৎ বলেন, “আমি এই ইন্ডাস্ট্রির অংশ। দীর্ঘদিন বাংলা সিনেমার যুক্ত। যদি ওঁরা আমাকে কোনও পদ দেন তাহলে ইন্ডাস্ট্রির স্বার্থে নিশ্চয়ই গ্রহণ করব। আমাদের প্রত্যেকেরই একটাই লক্ষ্য, টলিউডের উন্নতি।”

আরও পড়ুন :: কৃষিভিত্তিক শিল্পে জোর, কাটোয়ার ৬০০ একর জমি নিয়ে বড় পরিকল্পনা রাজ্যের

এরপর সাংবাদিকদের তরফে উঠে আসে সবচেয়ে আলোচিত প্রশ্ন তাহলে কি এবার রাজ্যসভার আসন পেতে চলেছেন তিনি? কোনও বিরতি না নিয়েই প্রসেনজিতের স্পষ্ট জবাব, “রাজনীতি নিয়ে দয়া করে কোনও প্রশ্ন করবেন না। ইন্ডাস্ট্রির সদস্য হিসেবে কথা বলতে এসেছি। আমি ব্যক্তিগতভাবে বিভিন্ন জায়গায় টিম নিয়ে শুটিংয়ে যাই। সেখানে অনেকরকম সুবিধা-অসুবাধার সম্মুখীন হই। সেগুলো নিয়েই আলোচনা হয়েছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে কোনও রাজনৈতিক যোগ নেই।”

আরও পড়ুন ::

Back to top button