রাজনীতি

অর্ডার বাতিল, তবু ১৪৫৭ টাকা ক্যানসেলেশন চার্জ! মারাত্মক চটলেন মহুয়া মৈত্র

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Mahua Moitra Swiggy Controversy : অর্ডার বাতিল, তবু ১৪৫৭ টাকা ক্যানসেলেশন চার্জ! মারাত্মক চটলেন মহুয়া মৈত্র - West Bengal News 24

অনলাইনে খাবার অর্ডার করেও তা হাতে পাননি। উলটে অর্ডার বাতিল হওয়ার পর কেটে নেওয়া হয়েছে ‘ক্যানসেলশন চার্জ’। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে খাবার সরবরাহকারী অ্যাপ ‘সুইগি’র বিরুদ্ধে এক্স হ্যান্ডেলে সরব হয়েছেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)। তাঁর দাবি, একই সংস্থার পরিষেবা নিয়ে এই নিয়ে তৃতীয়বার এমন সমস্যার মুখে পড়লেন তিনি।

তৃণমূল সাংসদ দিল্লির একটি জনপ্রিয় রেস্তরাঁ থেকে খাবার অর্ডার করেছিলেন। তাঁর শেয়ার করা স্ক্রিনশটেও অর্ডার সংক্রান্ত তথ্য দেখা গিয়েছে। এক্স হ্যান্ডেলে ‘সুইগি’কে ট্যাগ করে মহুয়া লেখেন, “এই নিয়ে তৃতীয়বার বিনা কারণেই খাবার অর্ডার বাতিল করলেন। অথচ ‘ক্যানসেলেশন ফি’ হিসাবে পুরো বিলের ১ হাজার ৪৫৭ টাকা কেটে নিলেন। এত রাতে খাবারও পেলাম না। আবার কাস্টমার সার্ভিস থেকেও কোনও সাহায্য পেলাম না।”

আরও পড়ুন :: বিজেপির টিকিটে কি ফের রাজ্যসভায়য় কোয়েল? শমীকের মন্তব্যে বাড়ল জল্পনা

মহুয়ার পোস্টের পর তাঁর অভিযোগের সঙ্গে সহমত প্রকাশ করেন বহু ব্যবহারকারী। অনেকে নিজেদের তিক্ত অভিজ্ঞতার কথাও তুলে ধরেন। পাশাপাশি ওই খাবার সরবরাহকারী সংস্থার গ্রাহক পরিষেবা এবং অর্ডার বাতিলের নীতি নিয়েও প্রশ্ন ওঠে।

ঘটনার পর এক্স হ্যান্ডেলেই প্রতিক্রিয়া জানায় ‘সুইগি’। সংস্থার তরফে বলা হয়, “এই অভিজ্ঞতা অত্যন্ত হতাশার। আমরা আপনার সঙ্গে যোগাযোগ করছি। অর্ডার বাতিল হওয়া এবং সংশ্লিষ্ট চার্জ খতিয়ে দেখে দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে।”

উল্লেখ্য, এর আগেও ‘সুইগি’র পরিষেবা নিয়ে প্রকাশ্যে অসন্তোষ জানিয়েছিলেন মহুয়া মৈত্র। তাঁর অভিযোগ, পরপর তিনবার খাবার না পাওয়া সত্ত্বেও তাঁকে ক্যানসেলেশন চার্জ দিতে হয়েছে।

আরও পড়ুন ::

Back to top button