রাজ্য

‘হুজুগ’ বলে কটাক্ষ করেছিল তৃণমূল, অভয়া-কাণ্ডের দু’বছর পর ফের ১৪ আগস্ট ‘রাত দখলে’র আহ্বান অগ্নিমিত্রার

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

‘হুজুগ’ বলে কটাক্ষ করেছিল তৃণমূল, অভয়া-কাণ্ডের দু’বছর পর ফের ১৪ আগস্ট ‘রাত দখলে’র আহ্বান অগ্নিমিত্রার - West Bengal News 24

ক্ষমতায় আসার পর থেকেই নারী-নিরাপত্তাকে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছে বিজেপি সরকার। মহিলাদের অপমান বা অসম্মান কোনওভাবেই মেনে নেওয়া হবে না বলেও বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। এবার স্বাধীনতা দিবসের আগের রাতে মহিলাদের নিয়ে পথে নামার কর্মসূচির ঘোষণা করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। আগামী ১৪ আগস্ট রাত ৯টায় বালিগঞ্জ শিক্ষাসদন থেকে গোলপার্ক পর্যন্ত মিছিল করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন তিনি। অগ্নিমিত্রা বলেন, “১৪ তারিখ আট থেকে আশি সকল মহিলাকে আহ্বান জানাচ্ছি। বালিগঞ্জ শিক্ষাসদন থেকে বালিগঞ্জ থেকে গোলপার্ক, গোলপার্ক টু শিক্ষাসদন মিছিল। মহিলাদের স্বাধীনতার স্বার্থে আমরা রাত ৯টায় রাস্তায় নামব।”

নারীদের বিরুদ্ধে অপরাধ ঘটলে তার দায় অনেক সময়ই ঘুরিয়ে নারীদের উপর চাপানোর অভিযোগ ওঠে। কখনও পোশাক, কখনও রাতে বাইরে বেরোনোর সময়—বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে প্রশ্ন তোলা হয়েছে মহিলাদের নিয়েই। নারীকে দায়ী করার এই প্রবণতা বাংলার রাজনীতিতেও নতুন নয়। তৃণমূলের শাসনকালে প্রাক্তন মুখ্যমন্ত্রী-সহ দলের একাধিক নেতা-মন্ত্রীকে নারী-বিরোধী মন্তব্য করতে দেখা গিয়েছে বলে অভিযোগ বিরোধীদের। তবে বর্তমান সরকারের দাবি, পরিস্থিতির পরিবর্তন প্রয়োজন।

আরও পড়ুন :: প্রধান বিচারপতির ‘ককরোচ’ মন্তব্যের বিকৃতি! কেন্দ্র ও সিবিআইকে নোটিস সুপ্রিম কোর্টের

এই লক্ষ্যেই স্বাধীনতা দিবসের ঠিক আগের রাতে মহিলাদের রাস্তায় নেমে মিছিলে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী। অগ্নিমিত্রা জানান,”এবছর ৮০ তম স্বাধীনতা দিবস পালন করতে চলেছিল আমরা। ঠিক তার আগেই ১৪ তারিখ রাত ৯টায় বাংলার মা-বোনেদের সকলকে আহ্বান জানাচ্ছি। বালিগঞ্জ শিক্ষাসদন থেকে ব্রিজ ধরে গোলপার্ক, গোলপার্ক টু শিক্ষাসদন মিছিল হবে ব্রিজের নিচ দিয়ে। সেখানে যোগদান করুন। মহিলাদের স্বাধীনতার স্বার্থে রাতে পথে নামব আমরা।”

নারী-নিরাপত্তার ক্ষেত্রে আগের সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন অগ্নিমিত্রা। তিনি বলেন, “তৃণমূল সরকার থাকাকালীন নারী নির্যাতনের বহু ঘটনা দেখেছি আমরা। কখনও মেয়েদের পোশাক, রাস্তায় বেরনোর সময় নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। আমরা কী পরবো, কী পরবো না। কখন বেরবো, কখন নয়। তা ঠিক করার সিদ্ধান্ত কারোর নেই। আগের মুখ্যমন্ত্রীও অনেক সময় মেয়েদের এসব বলে অপমান করেছেন। এখন আর এসব চলবে না।”

আরও পড়ুন :: কলকাতায় ২০৯ ও হাওড়ায় ওয়ার্ড বেড়ে ৬৮! বিধানসভায় বিশেষ অধিবেশনে পেশ সংশোধনী বিল

এদিকে, ছাত্রীদের আত্মরক্ষায় সক্ষম করে তুলতে সরকারি স্কুলগুলিতে বিশেষ প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। চলতি শিক্ষাবর্ষ থেকেই বিভিন্ন স্কুলে ‘রানি লক্ষ্মীবাঈ আত্মরক্ষা প্রশিক্ষণ’ চালু করার পরিকল্পনা রয়েছে। কোনও অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়লে কীভাবে আত্মরক্ষা করতে হবে, সেই বিষয়ে ছাত্রীদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে।

এর পাশাপাশি রাজ্যে মহিলা থানার সংখ্যাও বাড়ানো হয়েছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। মহিলাদের নিরাপত্তার জন্য রাস্তাঘাটে পুলিশের ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’ রয়েছে। দ্রুত অভিযোগ জানানোর জন্য হেল্পলাইন ডেস্কের ব্যবস্থাও রয়েছে। সব মিলিয়ে নারী-নিরাপত্তার ক্ষেত্রে মহিলাদের আত্মরক্ষার সক্ষমতাকে আরও জোরদার করার দিকেই এবার গুরুত্ব দেওয়া হচ্ছে।

আরও পড়ুন ::

Back to top button