বিনোদন

ঝলমলে তারকাদের বিব্রতকর যত মুহূর্ত

ঝলমলে তারকাদের বিব্রতকর যত মুহূর্ত - West Bengal News 24

যদি আপনি মনে করে থাকেন সুন্দর মুখশ্রী এবং নিখুঁত দেহের অধিকারী হলেই যে আপনি র‍্যাম্পের জন্য উপযোগী তবে ভুল করবেন। এতে অংশগ্রহণ করার জন্য যেমন সাহসের প্রয়োজন রয়েছে ঠিক তেমনই, ভাগ্য সহায় হওয়ারও। কোনো রকম ভুলভাল ছাড়া র‍্যাম্পে হাঁটা অনেক ক্ষেত্রেই সম্ভবপর হয়ে ওঠে না। র‍্যাম্পে তারকাদের পোশাক বিভ্রাট এবং হোঁচট খুব কমই আমাদের চোখ পড়ে। আর তাই আপনাদের জন্য নিয়ে হাজির হলাম তেমনই কিছু মুহূর্ত ।

ঝলমলে তারকাদের বিব্রতকর যত মুহূর্ত - West Bengal News 24

উইলস লাইফ স্টাইলস ইন্ডিয়া ফ্যাশন উইকে শো স্টপার ছিলেন কঙ্গনা রানাউত। নম্রতা জসিপুরার ডিজাইন করা কালো গাউনটিতে বেশ আকর্ষণীয় লাগছিল তাকে। তবে গলা থেকে পা পর্যন্ত ঢাকা গাউনটি পরে বেশ অস্বস্তিতে ছিলেন এই অভিনেত্রী। আর যা হবার তাই হল, পোশাক সামলাতে সামলাতে হাজার হাজার মানুষের সামনে হোঁচট খেলেন র‍্যাম্প পারদর্শী কঙ্গনা । তবে হোঁচট খাওয়ার সাথে সাথে নিজেকে সামলে নেন এবং তিনি দু হাতে গাউন উচু করে পুরো র‍্যাম্প কিউ হেঁটে আসেন।

ঝলমলে তারকাদের বিব্রতকর যত মুহূর্ত - West Bengal News 24

কঙ্গনার পরের স্থানটিতে যে তারকা আসেন তার সম্পর্কে বেশি কিছু বলার নেই । তার এই ছবিটি যথেষ্ট। জেনিফার লরেন্স। অস্কারের পুরষ্কার বিতরণী বলুন আর রেড কার্পেট বলুন পড়তে যেন হবেই তাকে।

ঝলমলে তারকাদের বিব্রতকর যত মুহূর্ত - West Bengal News 24

১৯৯৪ সালে বিশ্ব সুন্দরীর খেতাব অর্জন করেন তিনি। কঙ্গনা, জেনিফারের মতোই মডেল-অভিনেত্রী সুস্মিতা সেনকেও সম্মুখীন হতে হয়েছে র‍্যাম্পে পড়ে যাওয়ার মতো ঘটনার। লাল লেহেঙ্গায় বেশ মানিয়ে গিয়েছিলেন সুস্মিতা। কিন্তু কিউতে হাটার সময়ই ঘটে বিপত্তিটি। লাল ওড়নাটি হঠাৎই পায়ের জুতোর হিলের সাথে পেঁচিয়ে যায় এবং সবার সামনেই পড়ে যান এই বিশ্ব সুন্দরী।

ঝলমলে তারকাদের বিব্রতকর যত মুহূর্ত - West Bengal News 24

এসময়ের নায়িকাদের সাথে পাল্লা দিতে ইংলিশ-ভিংলিশের মতো সিনেমা নিয়ে হাজির হন রূপালী পর্দায়। এবং যথারীতি হিট হয় সিনেমাটি। তবে সিনেমার পাশাপাশি র‍্যাম্পেও সমান উপস্থিতি ছিল শ্রীদেবীর। তবে নাচ এবং অভিনয়ে পারদর্শী হলেও র‍্যাম্পে যে মোটেও পারদর্শী নন এই অভিনেত্রী এবং তা ছবিতেই প্রকাশ পাচ্ছে। নিতা উলা’র ফ্যাশন উইকে শোস্টপার ছিলেন এই অভিনেত্রী। মৎস্যকুমারী কাটের পোশাকটি পরে তো কিউতে ওঠেন ঠিকই কিন্তু প্রথমেই পড়ে যান। তিনি পরে নিজেকে সামলে পুরো হাঁটাটি শেষ করেন তিনি।

ঝলমলে তারকাদের বিব্রতকর যত মুহূর্ত - West Bengal News 24

হাস্য-উচ্ছল ‘দাবাং’ তারকা সোনাক্ষি সিনহাও এই তালিকার বাইরে নন। উপরের সবার মতো তিনিও সম্মুখীন হন পোশাক বিভ্রাটের। সোনালি গাউন পরিহিত এই তারকা অংশগ্রহণ করেন ব্লেন্ডার প্রাইড ফ্যাশন ট্যুরে। প্রথম কদমেই গলদ। মঞ্চে সবার সামনে এভাবেই হাঁটু ভেঙে বসে পড়েন তিনি। তবে খুব তাড়াতাড়ি নিজেকে সামলে নেন সোনাক্ষি।

ঝলমলে তারকাদের বিব্রতকর যত মুহূর্ত - West Bengal News 24

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী রিমা খান লাহর ফ্যাশন শোতে এভাবেই বসে পড়েন। কি ভাবছেন, হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেছেন তাই একটু বিরতি নিচ্ছেন? র‍্যাম্পের কিউতে উঠে কয়েক কদম দিতে দিতেই জুতোর হিল ভেঙে যায়। যার ফলে এভাবেই বসে পড়তে হয় তাকে।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য