বিনোদন

বিবাহ অভিযানের পর ভয়

বিবাহ অভিযানের পর ভয় - West Bengal News 24

বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবি ‘আশিকী’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক। এরপর যৌথ প্রযোজনায় নুসরাত ফারিয়া করেছেন ‘হিরো ৪২০’, ‘বাদশা’, ‘বস ২’, ‘ইন্সপেক্টর নটি.কে’সহ কয়েকটি ছবি। পশ্চিমবঙ্গে ভালোই পরিচিতি পেয়েছেন বাংলাদেশের এই অভিনেত্রী। জুনে ভারতে মুক্তি পেয়েছে ফারিয়া অভিনীত প্রথম টালিগঞ্জের ছবি ‘বিবাহ অভিযান’।

শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের ছবিটি আমদানি করে বাংলাদেশেও মুক্তি দিয়েছে পরিবেশকরা। এবার ভারতের আরেকটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন ফারিয়া—রাজা চন্দর ‘ভয়’। ‘আশিকী’ ও বিবাহ অভিযান’-এর পর এই ছবিতেও তাঁর নায়ক অঙ্কুশ হাজরা। ফারিয়া বলেন, ‘গল্পটা দারুণ। আগে কখনো এমন চরিত্র করিনি। গল্পে অঙ্কুশ সফল এক সাঁতারু। তার বোন অটিজমের শিকার হলেও ভেঙে পড়ে না।

আমাকে ওর বোনের শিক্ষিকা হিসেবে নিয়োগ দেয়। দায়িত্বটা সুন্দরভাবেই পালন করছিলাম। হঠাৎ আমাদের জীবনে নেমে আসে ভয়। এই অবস্থা থেকে কিভাবে অঙ্কুশ ও তার বোনকে মুক্ত করি সেটাই দেখানো হবে ছবিতে। এবারই প্রথম থ্রিলার ছবি করছি। ১০ সেপ্টেম্বর থেকে শুটিং।’

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য