বিনোদন

রহস্য-রোমাঞ্চ ও সৌকর্য! এবার অশরীরী জয়া?

রহস্য-রোমাঞ্চ ও সৌকর্য! এবার অশরীরী জয়া? - West Bengal News 24

রেনবো জেলির পর রহস্য আর রোমাঞ্চেই মজেছেন পরিচালক সৌকর্য ঘোষাল। কিছুদিন আগেই শেষ হয়েছে রক্ত রহস্যের শ্যুটিং। এবছরই মুক্তি পাবে কোয়েল মল্লিক অভিনীত সেই ছবি। তবে আবারও তিনি রহস্যের জাল বুনলেন। তবে এবার মুখ্যভূমিকায় দেখা যাবে জয়া আহসানকে। আছেন ঋত্বিক চক্রবর্তী, সুদীপ্তা চক্রবর্তী, শান্তিলাল মুখোপাধ্যায়।

এ ছবির প্রেক্ষাপট ১৯৪৭। সেই বছরই মারা যায় ভূতপরী। ৭২ বছর পর তার সঙ্গে দেখা হয় এই ছেলেটির। ছোট্ট ছেলেটিকে ভূতপরী তার জীবনের গল্প শোনায়। বলে সে মরতে চায়নি, তাকে জোর করে মেরে ফেলা হয়েছে। এই ছোট্ট ছেলেই এত বছর পর তাকে সাহায্য করবে খুনিকে খুঁজে বের করতে। আসছে ‘ভূতপরী’। ২৬ অগস্ট থেকে শুরু শ্যুটিং। এবারেও সৌকর্যর টিমে থাকছেন নবারুণ বোস এবং পুজা চট্টোপাধ্যায়। ক্যামেরায় অলোক মাইতি এবং সম্পাদনায় অর্ঘ্যকমল মিত্র।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য