অপরাধ

পূর্বজন্মের স্বামীর পরিচয়ে লাগাতার সহবাস! জ্যোতিষের পরিণতিতে চমকে উঠবেন…

পূর্বজন্মের স্বামীর পরিচয়ে লাগাতার সহবাস! জ্যোতিষের পরিণতিতে চমকে উঠবেন… - West Bengal News 24

পূর্ব জন্মের দোহাই দিয়ে সহবাস! কর্ণাটকের এক ব্যাক্তির এই ঘটনা সমস্ত অপরাধের অজুহাতকেই ছাপিয়ে নয়া নজির গড়ল। এই কাণ্ডটি ঘটিয়েছেন এক ভন্ড জ্যোতিষ। ‘আমি জ্যোতিষী, পূর্ব জন্মে আমি তোমার স্বামী ছিলাম।’ এই বাহানায় হাজারো মহিলার সঙ্গে সহবাস করেছে সে। শুধুই শারীরিক সম্পর্ক নয়, এক মহিলাকে থকিয়ে তাঁর কাছ থেকে প্রায় ৪০ লাখ টাকা নেওয়ার অভিযোগও উঠেছে। বেশ কিছুমাস ধরেই রীতিমত জমে উঠেছিল তাঁর এই ব্যবসা। পূর্বজন্মের স্বামীর পরিচয় দিয়ে একদিকে যেমন ভগ তেমনই আর্থিক কেলেঙ্কারি। কিন্তু শেষমেশ ফাঁস হয়ে গেল সব লুকোচুরি। মহিলাদের হাতে ধরা পড়েই গেল ভন্ড সেই জ্যোতিষী।

আর ধরা পড়তেই চলল গণপিটুনি। সূত্রের খবর, বেঙ্গালুরুর এই ভুয়ো জ্যোতিষের নাম ভেঙ্কট কৃষ্ণাচার্য। এক স্ত্রী সহ সন্তানও রয়েছে তার। চলতি সপ্তাহের মঙ্গলবার বেঙ্গালুরুর হনুমন্তনগরে মহিলাদের হাতে ধরা পড়েন ওই ব্যক্তি। আর ধরা পড়ার পরই গুণধর সেই জ্যোতিষের কীর্তির কথা ছড়িয়ে পড়ে এলাকায়। একে একে অনেকেই মুখ খোলেন। ধরা পড়তেই স্থানীয় মহিলারা রীতিমতো গণধোলাই দেওয়া শুরু করেন ভন্ড জ্যোতিষকে। মহিলাদের একটি সংগঠন তাকে হাতেনাতে ধরে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ সূত্রে খবর, কর্ণাটকের শ্রীনিবাসনগরের বাসিন্দা সে।

আরও পড়ুন ::

Back to top button