বিনোদন

আজ ভক্ত-দর্শকদের ডাকে সাড়া দিবেন মিম

আজ ভক্ত-দর্শকদের ডাকে সাড়া দিবেন মিম - West Bengal News 24

লাক্স সুপারস্টার বিদ্যা সিনহা সাহা মিম মোহনীয় সৌন্দর্য্য আর অভিনয় গুনে দর্শক হৃদয়ে অনেক আগেই জায়গা করে নিয়েছেন। লাক্স সুপারস্টার হওয়ার পর প্রথম তিনি প্রয়াত কথাসাহিত্যিক ও চলচ্চিত্রকার হুমায়ুন আহমেদের ‘আমার আছে জল’ ছবিতে অভিনয় করেন।

ক্যারিয়ারের প্রথম সিনেমাতেই তিনি প্রশংসিত হন নবাগতা হিসেবে। নজর কাড়েন দর্শক ও নির্মাতাদের। এরপর নিয়মিতই মিমকে দেখা গেছে ছোট ও বড় পর্দায়। হালের নতুন প্লাটফর্মে ওয়েব সিরিজের নায়িকা হিসেবেও মিম আত্মপ্রকাশ করেছেন। কাজ করেছেন ওপার বাংলার চলচ্চিত্রেও। সবখানেই নিজের রুপ ও অভিনয় গুণের রোশনাই ছড়িয়েছেন এই সুন্দরী। বর্তমানে তিনি নাটক-টেলিছবিতে অভিনয় করছেন না। তিনি পুরোপুরি মনোনিবেশ করেছেন চলচ্চিত্র’কে নিয়ে। কালেভদ্রে তার দেখা মেলে বিজ্ঞাপনে। এরইমধ্যে প্রচার হওয়া লাক্সের নতুন টিভিসিটি বেশ আলোচনায় এনেছে মিমকে।

বর্তমানে মুক্তির অপেক্ষায় আছে মিমের নতুন সিনেমা ‘সাপলুডু’। গোলাম সোহরাব দোদুল পরিচালিত এই সিনেমায় মিমের নায়ক আরিফিন শুভ। ছবিটি চলতি বছরেই মুক্তি পাবে বলে শোনা যাচ্ছে।

ক্যারিয়ার নিয়ে সংগ্রাম করে চললেও মিম একটা অবস্থান করে নিয়েছেন ইন্ডাস্ট্রিতে। তৈরি হয়েছে তার লাখো ভক্ত। সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ রাখলেই সেটা টের পাওয়া যায়। সেইসব ভক্তরা প্রিয় নায়িকাকে নিয়ে মেতে থাকতে ভালোবাসেন।

তাদের জন্য সুখবর, ভক্তদের সঙ্গে আড্ডা দিতে আসছেন মিম। তবে সরাসরি নয়। দর্শকরা তার সঙ্গে মুঠোফোনে প্রশ্ন করার মাধ্যমে আড্ডা দেয়ার সুযোগ পাবেন। আজ ২৪ আগস্ট রাত ৮টায় যেকোনো রবি ও এয়ারটেল নম্বর থেকে ২২২৮৮ নম্বরে কল করলেই এ অভিনেত্রীর সঙ্গে কথা বলা যাবে। ‘স্টার জোন’ নামের এই আয়োজনটি করছে লাইভ এন্টারটেইনমেন্ট।

এ বিষয়ে এক ভিডিও বার্তায় মিম বলেন, ‘দর্শক-ভক্তদের সঙ্গে গল্প করার জন্য লাইভ এন্টারটেইনমেন্ট আমাকে দারুণ একটা সুযোগ করে দিয়েছে। আজ ঠিক রাত ৮টায় আমি থাকছি স্টার জোন সার্ভিসে। আমার দর্শক ও ভক্তদের সঙ্গে আড্ডা দেবো। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি।’

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য