বিনোদন

শাহরুখকে পাত্তা দেন না গৌরী

শাহরুখকে পাত্তা দেন না গৌরী - West Bengal News 24

সকাল সকাল বেল বাজলে ঘুম চোখে কারই বা দরজা খুলতে ভালো লাগে! তখন মনে হয় পাশে কেউ থাকলে দরজাটা সেই গিয়ে খুলে আসুক। কিন্তু শাহরুখ খান বা গৌরী খান- কেউ দরজা তুলবে রাজি নন।

দরজা খোলার জন্য বিছানা ছাড়তে কিছুতেই যেন উঠতে ইচ্ছা করছিল না শাহরুখের। অন্যদিকে, পাশে শুয়ে থাকা গৌরীও ছেড়ে দেওয়ার পাত্রী নন। একদম পাত্তা দিলেন না স্বামীকে। জেগে থাকলেও ঘুমোনোর ভান করেই বিছানায় পরে থাকলেন।

এভাবেই একে অপরের দিকে দরজা খোলার ভার ঠেলতে ঠেলতেই কেটে যায় কিছুটা সময়।

অবশেষে শাহরুখকে উঠতেই হলো। তবে গৌরীকে বিছানায় শুয়ে থাকতে দেখে মজা করে তার গা থেকে চাদরটা টেনে নিলেন কিং খান।

পুরো ঘটনাটাই ঘটেছে গৌরী খানের ডিজাইনার ব্র্যান্ডের বিজ্ঞাপনে। সোশ্যাল মিডিয়া পেজেও ভিডিওটি শেয়ার করেছেন তিনি।

বিজ্ঞাপনটি পরিচালনা করছেন পুণিত মালহোত্রা। প্রযোজনা করেছে করণ জোহরের ধর্ম প্রোডাকশন।

পরিচালক পুণিত মালহোত্রা ভিডিওটি শেয়ার করে টুইটারে লেখেন, “রোমান্স করার জন্য শাহরুখই হলেন রাজা। আর এখানে তার রানিও রয়েছেন। আর এই ভিডিওতে তাদের ভালোবাসার কিছু মুহূর্ত ক্যামেরাবন্দী করা থাকলো।”

শাহরুখ-গৌরীর সংসার নাকি এই বিজ্ঞাপনের মতোই। এ বিষয়ে সম্প্রতি গৌরী বলেন, “মান্নাত এমন একটা বাড়ি যেখানে কোনো নিয়মই খাটে না। নির্দিষ্ট সময়ে খাওয়া, বাড়ির কাজ করা এসব নিয়ে আমিও কোনো নিয়মবিধি তৈরি করিনি। যখন আমার ছেলেমেয়েরা স্কুল থেকে ফেরে তখন সব সময়ই আমি বাড়িতেই থাকার চেষ্টা করেছি। আমার কাছে এটাই সবচেয়ে গুরুত্বপূ্র্ণ।”

ভিডিও…

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য