বিনোদন

‘চোপড়া’ থেকে রাতারাতি প্রিয়াঙ্কা সিং

‘চোপড়া’ থেকে রাতারাতি প্রিয়াঙ্কা সিং - West Bengal News 24

হঠাৎ কী হল প্রিয়াঙ্কা চোপড়ার? ‘চোপড়া’ থেকে রাতারাতি ‘সিং’ হয়ে গেলেন তিনি! অবাক হচ্ছেন? ভাবছেন তা কী করে সম্ভব? এমনটাই হয়েছে। শুক্রবার দুপুরে গুগল ক্রোম এবং ফায়ারফক্স ব্রাউজারে প্রিয়াঙ্কার নাম সার্চ করলেই চোপড়া বা জোনাস নয়, দেখাচ্ছে প্রিয়াঙ্কা সিং!

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, উইকিপিডিয়া-র পেজটি খুললে আবার তার নাম প্রিয়াঙ্কা চোপড়াই দেখা যাচ্ছে। ব্যাপারটা নেটিজেনদের নজরে আসতেই বিষয়টা রাতারাতি ভাইরাল হয়ে যায়। মজার মজার মিম-ও ছড়িয়ে পড়তে থাকে সোশ্যাল সাইটে।

যেহেতু গুগল ক্রোম এবং ফায়ারফক্স দুটি ব্রাউজারেই একই জিনিস দেখা যাচ্ছে তাই প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, গুগল সার্চ ইঞ্জিনের কোনও ‘বাগ’ অর্থাৎ ত্রুটির ফলেই এমনটা হয়েছে। যদিও এখনও পর্যন্ত গুগল-এর তরফে এর কোনও ব্যাখ্যা মেলেনি।

গত বছর ডিসেম্বরে নিক জোনাসের সঙ্গে গাঁটছড়া বাঁধেন প্রিয়াঙ্কা। নিজের চোপড়া পদবির সঙ্গে যোগ করেন নিকের জোনাস পদবিও। কিন্তু চোপড়া, জোনাস ছেড়ে হঠাৎ করে তিনি ‘সিং’ কী করে হয়ে গেলেন তা নিয়ে রহস্য এখনও কাটেনি।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য