বিনোদন

পরিচালককে জড়িয়ে ধরে কেন কাঁদলেন প্রিয়াঙ্কা? (ভিডিও)

পরিচালককে জড়িয়ে ধরে কেন কাঁদলেন প্রিয়াঙ্কা? (ভিডিও) - West Bengal News 24

টরেন্টো ফিল্ম ফেস্টিভ্যালে ‘দ্যা স্কাই ইজ পিঙ্ক’ ছবির বিশেষ প্রদর্শনের পর পরিচালককে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন বলিউডের দেশিগার্লখ্যাত অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। আবেগপ্রবণ প্রিয়াঙ্কার সেই ভিডিও ইতিমধ্যেই সামাজিক যোগযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সোনালি বোস পরিচালিত ছবি দ্যা স্কাই ইজ পিঙ্কে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা চোপড়া ও ফারহান আখতার। ছবির ট্রেলার মুক্তির পরই তা নিয়ে দর্শকদের মধ্যে অনেক আলোচনা-সমালোচনার জন্ম দেয়। ছবিটি এখনো ভারতে মুক্তি না পেলেও টরেন্টো ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হচ্ছে।

গতকাল শুক্রবার ছবিটির প্রিমিয়ার অনুষ্ঠান ছিল। সেখানেই পরিচালক সোনালি বোসের সঙ্গে উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া ও ফারহান আখতারসহ অন্য কলাকুশলীরা। ফিল্ম ফেস্টিভ্যালে ছবির প্রদর্শনের পর আবেগতাড়িত হয়ে পরিচালককে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন প্রিয়াঙ্কা।

ফিল্ম ফেস্টিভ্যালে ছবিটির প্রদর্শনের আগে পরিচালক সোনালি বোস, অভিনেতা ফারহান আখতারও রোহিত সরফের সঙ্গে একটি ছবি পোস্ট করেন প্রিয়াঙ্কা। ক্যাপশনে লেখেন, ‘আজ রাতে রয় থমসন প্রেক্ষাগৃহে দ্যা স্কাই ইজ পিঙ্ক ছবিটি দেখানো হচ্ছে। আমি বিষয়টা নিয়ে ভীষণ উৎসাহী। আমি ছবিটা নিয়ে গর্বিত, আপনারাও উপস্থিত থাকছেন তো?’

প্রসঙ্গত, বক্তা ও লেখিকা আয়েশা চৌধুরীর জীবনের কাহিনিই উঠে আসবে ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ ছবিতে। মাত্র ১৬ বছর বয়সে পালমোনারি ফাইব্রোসিস রোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। ছবিতে আয়েশার চরিত্রে জায়রা ওয়াসিমকে দেখা যাবে। তার মা অদিতি চৌধুরীর ভূমিকায় অভিনয় করছেন প্রিয়াঙ্কা।

এই ছবির গল্প নিয়ে পরিচালক সোনালি বোস বলেন, ‘সিনেমা নির্মাতা হিসেবে বিষয়বস্তুর জন্যই আমি এই ছবিটি করার সিদ্ধান্ত নিয়েছিলাম। কারণ, আমিও আমার ছেলেকে হারিয়েছিলাম। আমার সন্তানের মৃত্যুর ঠিক কিছু পরই আমার বিয়েটা ভেঙে যায়। সন্তানকে হারানোর পর এমনভাবে বহু দম্পতিই বিয়ে ভেঙে যাওয়ার ঘটনা ঘটেছে।’

সোনালি বোস আরও বলেন, ‘আয়েশা চৌধুরীর গল্প যখন আমি শুনেছিলাম, মুগ্ধ হয়ে গিয়েছিলাম। আয়েশার বাবা-মা একে অপরের প্রেমে পড়েছিলেন মাত্র ১৬ বছর বয়সে। তারা যখন তাদের সন্তানকে হারান, তখন তাদের বয়স ৫৩। তবে সন্তানকে হারানোর পরও তারা একসঙ্গেই রয়েছেন। আর টরেন্টো ফিল্ম ফেস্টিভ্যালের প্রিমিয়ারে ছবির এই গল্পই চোখে জল এনে দেয় প্রিয়াঙ্কার।’

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য