বিনোদন

প্রতিদিন ৭০ কেজি ওজন তোলেন আলিয়া!

প্রতিদিন ৭০ কেজি ওজন তোলেন আলিয়া! - West Bengal News 24

অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমা নিয়ে ব্যস্ত ভাট কন্যা আলিয়া। অভিনয় দক্ষতার পাশাপাশি তিনি যে নিজের ফিটনেসও বাড়িয়ে নিতে চাইছেন তা প্রমাণ হয় তার সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো দেখলে।

ইন্সটাগ্রাম ও টুইটারে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেখা যাচ্ছে, বেশ ভারী বারবেল তুলছেন আলিয়া। একটিতে দেখা গেছে, ৫ কেজি ওজনের ডামবেল তুলছেন। আরেকটি ভিডিওতে তাকে দেখা গেছে ৭০ কেজি ওজনের বারবেল তুলতে।

ভারতীয় বিনোদন মাধ্যমগুলো বলছে, মাত্র কয়েক সপ্তাহে আলিয়া ২০ পাউন্ডের ডামবেল থেকে ৫০ কেজির বারবেল তোলা ‍শুরু করেন। ধীরে ধীরে তা বেড়ে ৬০ ও পরে ৭০ কেজিতে পৌঁছায়।

ভাইরাল ভিডিওগুলো দেখে অবশ্য নেটিজেনরা বলছেন, হবু ‘জা’ কারিনা কাপুরের সঙ্গে পাল্লা দিতে বেশি বেশি জিমে যাচ্ছেন ‘রাজি’ খ্যাত এই অভিনেত্রী।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য