বিনোদন

ঘনিষ্ঠ দৃশ্যে আপত্তি মিমির!

ঘনিষ্ঠ দৃশ্যে আপত্তি মিমির! - West Bengal News 24

সাত বছরের কেরিয়ারে কোনও দিন ঘনিষ্ঠ দৃশ্য করেননি। এ ধরনের দৃশ্য নিয়ে বরাবরই আপত্তি মিমি চক্রবর্তীর। শোনা যাচ্ছিল, পরিচালক প্রতিম ডি গুপ্তের আগামী ছবিতে মিমি অভিনয় করতে চলেছেন। তবে সম্প্রতি অভিনেত্রী জানিয়ে দেন, তিনি ছবিটি করতে পারবেন না।

জানা গেছে, প্রতিমের ছবিতে কিছু ঘনিষ্ঠ দৃশ্য ছিল। তাতে আপত্তি জানিয়েছেন মিমি। এখন আর তিনি শুধু নায়িকা নন, সাংসদও।
এ ব্যাপারে মিমিকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “সমালোচনার জন্য যে আমি ইন্টিমেট সিন করছি না, তা নয়। সাংসদ হওয়াটাও এ ক্ষেত্রে একমাত্র কারণ নয়। আমি কোনও দিনই ঘনিষ্ঠ দৃশ্যে স্বাচ্ছন্দ নই। তাহলে কেরিয়ারের এই পর্যায়ে কেনই বা করব?”

প্রতীমের ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন যিশু সেনগুপ্ত। মিমির বদলে অন্য অভিনেত্রীর খোঁজ চলছে।

ঘনিষ্ঠ দৃশ্যে আপত্তি মিমির! - West Bengal News 24

এদিকে, মিমি ব্যস্ত তার প্রথম মিউজিক অ্যালবামের রিলিজ নিয়ে। আগামী রবিবার তার অ্যালবামের যাত্রা শুরু হবে। সম্প্রতি নিজস্ব ইউটিউব চ্যানেলও খুলেছেন তিনি।

তাহলে কি এই মুহূর্তে তাকে বড় পর্দায় দেখার সম্ভাবনা নেই? নায়িকা জানালেন, বেশ কয়েকটি প্রজেক্ট নিয়ে কথা চলছে।

অরিন্দম শীল জানুয়ারি মাস নাগাদ মিমিকে নিয়ে ‘খেলা যখন’ ছবিটি শুরু করতে চান। “ওই ছবিটা নিয়ে আমি সত্যিই আশাবাদী। এর আগে যখন ছবিটা হওয়ার কথা ছিল, তখন অনেক খেটেছিলাম চরিত্রটা নিয়ে,” বক্তব্য মিমির। পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের আগামী প্রজেক্টেও মিমির থাকার কথা।

আরও পড়ুন ::

Back to top button