বিনোদন

একান্তে সময় কাটাচ্ছেন দেব-রুক্মিণী

একান্তে সময় কাটাচ্ছেন দেব-রুক্মিণী - West Bengal News 24

ভারতীয় বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় তারকা দেব ও রুক্মিণী। সিনেমায় অভিনয়ের বাইরে তাদের ব্যক্তিজীবন নিয়ে মানুষের রয়েছে ভীষণ কৌতূহল। প্রেমে হাবুডুবু খাচ্ছেন দেব-রুক্মিণী ৷

পূজার ব্যস্ততার মাঝেও একান্তে সময় কাটাচ্ছেন তারা। এবার পুজায় দেব-রুক্মিণী-কমলেশ্বর মুখোপাধ্যায় ট্রায়োর উপহার ‘পাসওয়ার্ড’। আর প্রযোজক দেবের ছবি মানেই অভিনব প্রচার। পরপর চার ছবির নায়িকা রুক্মিণীকে নিয়ে তাই ছবির প্রচারে মহাব্যস্ত দেব।

শনিবার টিম ‘পাসওয়ার্ড’ কলকাতার এক নামি বই বিপনিতে গিয়েছিল। তারই ফাঁকে পূজার সাজে লালের আভা ছড়িয়ে ক্যামেরায় ধরা দিলেন একুশের মহাদেব-পার্বতী। ক’দিন আগেই যুগলকে সেরা জুটির সম্মান জানিয়েছে কলকাতার এক নামি দৈনিক। মঞ্চে সেই পুরস্কার নিতে উঠে সেখানেও দেবীতে মগ্ন থাকেন দেব।

যদিও প্রচারের খাতিরেই ফটোশুট। কিন্তু এ বাহনাতেই তো কাছে এলেন একে অন্যের!

‘চ্যাম্প’, ‘ককপিট’ ও ‘কবীর’ পরপর তিনটি ছবিতে একসঙ্গে কাজ করে ফেলেছেন দেব ও রুক্মিণী।টলিপাড়ায় এখন ওপেন সিক্রেট তাদের ভালোবাসা। তবুও তাঁদের রোম্যান্টিক লাইফ আজও অজানা।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য