বিনোদন

সালমান ও রানির কাছে হাত পেতেছিলেন করণ!

সালমান ও রানির কাছে হাত পেতেছিলেন করণ! - West Bengal News 24

করণ জোহর বলিউডের অতি পরিচিত একজন পরিচালক। তিনি বিভিন্ন সময় অনেক বড় বড় হিট সিনেমা বলিউডে তৈরি করেছেন। আলিয়া ভাট, সিদ্ধার্থ মালহোত্রা ও বরুণ ধাওয়ান তার হাত ধরেই বলিউডে এসেছেন। প্রত্যেক তারকা তার সাথে কাজ করতে পেরে অনেক অনেক খুশি।

তার পরিচালনায় কাজ করার জন্য বারবার মুখিয়ে থাকে তারা। কিন্তু একসময় এমন ছিল যে, নিজের প্রথম ছবির পরিচালনার জন্য তাকে হাত পাততে হয়েছিল অনেকের কাছে। ‘কুচ কুচ হোতা হ্যাঁ’ সিনেমার মাধ্যমে করণের পরিচালনা শুরু হয়। কিন্তু সেই সিনেমায় সালমান খান ও রানি মুখার্জি যে চরিত্রে অভিনয় করেছে সেখানে কাউকে খুঁজে পাচ্ছিলেন না তিনি।

করণ জানায়, ‘আমি আটজন নায়িকার সাথে রানির করা অভিনয়ের জন্য কোথা বলেছি। কিন্তু তারা কেউ অভিনয় করতে রাজি হয়নি। আমি সবাইকে সেই চরিত্রের রোমান্টিকতা বুঝিয়েছি। তাও কেউ রাজি হয়নি। নিজেকে আমার ভিখারি মনে হয়েছে তখন।’

তিনি আরও বলেন, ‘সিনেমায় আমানের চরিত্রের জন্য সালমানের আগে আরও অনেকের নিকট গিয়েছি আমি কিন্তু কোন কাজ হয়নি। অবশেষে রানি ও সালমানকে প্রায় ভিক্ষা করে রাজি করিয়েছি আমি।’ তিনি হেসে হেসে আরও জানান, ‘আমি তো একবার চিন্তা করেছি শর্ট স্কার্ট পরে রানির স্থানে আমি নিজেই অভিনয় করব।’

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য