বিনোদন

‘আপত্তিকর’ মেসেজ পাঠানো ব্যক্তির পরিচয় ফাঁস করলেন স্বস্তিকা

‘আপত্তিকর’ মেসেজ পাঠানো ব্যক্তির পরিচয় ফাঁস করলেন স্বস্তিকা - West Bengal News 24

খোলামেলা অভিনয়ের পাশাপাশি বেফাঁস মন্তব্যের জন্যও বারবার আলোচনায় এসেছেন টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে পাঠানো একটি ‘আপত্তিকর’ মেসেজ প্রকাশ করেছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজ’র খবরে বলা হয়, স্বস্তিকা তার ফেসবুক পেজে একটি স্ক্রিনশট প্রকাশ করেন। এতে দেখা যায়, সুদীপ দত্ত নামের এক ব্যক্তি তাকে একটি আপত্তিকর মেসেজ পাঠিয়েছে।

ওই পোস্টে স্বস্তিকা মুখার্জি লিখেছেন, ‘মিস্টার সুদীপ দত্তের প্রোফাইল থেকে জানা যাচ্ছে, উনি বিবাহিত। আমার মনে হয়, উনার পাঠানো এ ধরনের মেসেজ দেখে উনার স্ত্রী ও পরিবারের সদস্যরা খুবই সম্মানিত বোধ করবেন।’

টলিউডের জনপ্রিয় এই নায়িকার পোস্টে অনেক অভিনেত্রীই মন্তব্য করছেন। এ ধরনের আপত্তিকর মেসেজের কড়া প্রতিবাদ জানিয়েছেন তারা। সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে এ স্ট্যাটাস ভাইরাল হয়েছে। অনেকেই এ ধরনের আপত্তিকর আচরণ বন্ধ করার দাবি জানিয়েছেন।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য