বিনোদন

ঐশ্বরিয়ার এক জ্যাকেট তৈরি করতে লাগল ২ বছর

ঐশ্বরিয়ার এক জ্যাকেট তৈরি করতে লাগল ২ বছর - West Bengal News 24

ঐশ্বরিয়া রাই যে বছর বিশ্বসুন্দরী হলেন, সেই বছর থেকেই বিশ্ব দেখছে তার রূপের ঝলক। সেই ২০০২ সাল থেকে রূপে গুণে বিশ্ব মাতিয়ে আসছেন তিনি। নিজেকে সবার চেয়ে আলাদা ভাবে উপস্থাপন করতেও ঐশ্বরিয়ার কোনো জুড়ি নেই। সম্প্রতি একটি পোশাক পরে সবাইকে চমকে দিয়েছেন সাবেক এই বিশ্বসুন্দরী।

হলিউডের কেটি পেরিকে ঘিরে বলিউড নির্মাতা ও প্রযোজক করণ জোহর এক পার্টির আয়োজন করেন কয়েকদিন আগে। এখানে জ্যাকলিন, আলিয়া ভাট, মালাইকা অরোরাসহ একঝাঁক বলিউড তারকা হাজির ছিলেন।

সেই পার্টিতে অন্যরকম এক পোশাক পরে সবার নজর কাড়েন ঐশ্বরিয়া রাই। খুব সাধারণ একটি পিংক কালারের জ্যাকেট পরেছিলেন নায়িকা। তবুও কি যেন লুকানো ছিল সেই জ্যাকেটটিতে। পরে জানা যায়, এটা কোনো সাধারণ পোশাক নয়।

প্রায় দুই বছর সময় নিয়ে ঐশ্বরিয়ার জন্য এই জ্যাকেটটি বানিয়েছেন বিখ্যাত ডিজাইনার মনিকা ও কারিশ্মা। জ্যাকেটের নাম হলো ‘এক তার’। পোশাকটি একটি সরু ধাতু দিয়ে সেলাই করা। দেখে মনে হবে কোনো সুতাই ব্যবহার করা হয়নি পোশাকটিতে।

ডিজাইনার অঞ্জুল ভাণ্ডারী জানিয়েছেন, ‘এক তার’ নামে ওই বিশেষ কাজের পোশাক বানাতে প্রায় দুই বছর সময় লাগে। কষ্টে বানানো এই পোশাক যে পরে তাকে অন্যদের থেকে আলাদা মনে হয়।’

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য