বিনোদন

দীপিকাকে ঘিরে ‘সুখবর’!

দীপিকাকে ঘিরে ‘সুখবর’! - West Bengal News 24

দীপিকা-রণবীরের বিয়ের বয়স সবেমাত্র এক বছর হলো। বিয়ের পর দীপিকার ক্যারিয়ার কোন দিকে যাচ্ছে তা নিয়ে তার ভক্তদের মধ্যে রয়েছে যথেষ্ট কৌতূহল। বিয়ের পর যদিও ‘ছপাক’ ছবির শুটিং শুরু করে দীপিকা জানান দিয়েছিলেন যে, এত সহজে তিনি ক্যারিয়ারকে ‘বাই বাই’ বলবেন না। আর তা আরও একবার প্রমাণ করলেন তিনি।

এবার শোনা যাচ্ছে, প্রযোজকের ভূমিকায় অবতীর্ণ হতে যাচ্ছেন দীপিকা পাড়ুকোন। করণ জোহরের নতুন ছবিতে সহ-প্রযোজক হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। ‘কাপুর অ্যান্ড সন্স’ খ্যাত শকুন বাত্রা পরিচালিত ছবিতে সহ প্রযোজকের ভূমিকায় থাকবেন দীপিকা।

ছবিতে অভিনেত্রীর ভূমিকাতেও থাকতে চলেছেন রণবীরের এই প্রিয়তমা। ছবিতে দীপিকার সঙ্গে অভিনয় করবেন ‘গাল্লি বয়’ খ্যাত সিদ্ধান্ত চতুর্বেদী। করণ জোহর নিজে থেকে দীপিকাকে এই প্রস্তাব দিয়েছেন বলে জানা যায়। এরপর দীপিকা নিজে সেই প্রস্তাবে সমর্থন জানান। এখন দেখার পালা নতুন ইনিংসে দীপিকা কেমন ভূমিকা রাখেন।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য