বিনোদন

দুই মেয়েকে নিয়ে সুস্মিতার নাচের ভিডিও ভাইরাল

দুই মেয়েকে নিয়ে সুস্মিতার নাচের ভিডিও ভাইরাল - West Bengal News 24

সামাজিক যোগযোগমাধ্যমে দারুণ সক্রিয় সাবেক মিস ইউনিভার্স সুস্মিতা সেন। মায়ের সঙ্গে যেমন ছবি প্রকাশ করেন, বাদ যান না বয়সে ১০ বছরের ছোট প্রেমিক রেহমান শোলের সঙ্গে কাটানো সেরা মুহূর্তগুলো শেয়ার করতেও। মেয়েদের নিয়েও ছবি প্রকাশ করেন এই বলিউড অভিনেত্রী।

২০২০ সালকে স্বাগত জানিয়ে সুস্মিতা ইনস্টাগ্রামে একটি ভিডিও প্রকাশ করেছেন, যাতে দুই মেয়েকে নিয়ে নাচতে দেখা গেছে তাকে। ভিডিওটি প্রকাশ হওয়া মাত্রই ভাইরাল হয়ে যায়।

মেয়ে রেনে আর আলিশাকে নিয়ে সুস্মিতার নাচ পছন্দ করেছেন তার ভক্ত-অনুরাগীরা। ভিডিও পোস্টে দেখা গেছে, অনেক মন্তব্য ও লাভ ইমোজি।

১৯৯৪ সালে সমগ্র ভারত সুন্দরীর খেতাব জেতেন সুস্মিতা সেন। ১৯৯৮ সালে পরে মিস ইউনিভার্স মুকুট। ১৯৯৬ সালে ‘দস্তক’ সিনেমা দিয়ে বলি পর্দায় অভিষেক হয় তার। দীর্ঘ ক্যরিয়ারে প্রেমে পড়েছেন বহুবার। বারবার তার সম্পর্ক ভেঙেছে। বর্তমানে মডেল রোহমান শোলের সঙ্গে রয়েছেন এই বঙ্গ সুন্দরী।

রেনে ও আলিশার সঙ্গে সুস্মিতার নাচ দেখুন:

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য