বিনোদন

আবাসিক হোটেলে অভিযান, অনৈতিক কাজের জন্য অভিনেত্রী আটক

আবাসিক হোটেলে অভিযান, অনৈতিক কাজের জন্য অভিনেত্রী আটক - West Bengal News 24

পুলিশ সম্প্রতি একটি তিন তারকা হোটেলে অভিযান চালিয়ে ২৯ বছর বয়সী এক তরুণীসহ আরও ৩ তরুণীকে আটক করেছে। এ সময় আটক করা হয় এক নাবালিকাকে। এ ঘটনা মুম্বাইয়ের। মুম্বাই পুলিশের সোশ্যাল সার্ভিস (এসএস) শাখা শহরের আন্ধেরি পূর্বের একটি হোটেলে অভিযান চালালে সামনে আসে বেশ কিছু হাই-প্রোফাইল মুখ। উঠে আসে আলোর আড়ালে অন্ধকারের গল্প।

এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘অভিযানে আমরা জানতে পারি যে হোটেলটিতে এক নাবালিকাসহ তিন নারীকে জোর করে দেহ ব্যবসায় বাধ্য করা হচ্ছে। তাদের উদ্ধার করা হয়েছে এবং ঘটনার মূলহোতা প্রিয়া শর্মাকে গ্রেফতার করা হয়েছে।’ মুম্বাই পুলিশের এসএস শাখার সিনিয়র ইন্সপেক্টর সন্দেশ রেভেল জানান, ‘প্রিয়া শর্মা আগে একটি ট্যুর এবং ট্র্যাভেল এজেন্সি চালাচ্ছিলেন।

ট্র্যাভেল এজেন্সির আড়ালে দেহ ব্যবসায় জড়িত ছিলেন তিনি।’ হোটেলে অভিযান চালিয়ে যাদের উদ্ধার করা হয়েছে তাদের মধ্যে এক অভিনেত্রী কাম গায়িকাও রয়েছেন। তিনি ‘সাবধান ইন্ডিয়া’ নামের টিভি ক্রাইম শোতে অভিনয়ও করেছেন। পুলিশের কাছে ওই অভিনেত্রী জানান, তাকে একরকম জোর করে দেহ ব্যবসায় নামানো হয়। তিনি ছাড়াও এ কাজে জড়িত রয়েছেন মারাঠি ফিল্ম ও সিরিয়ালে অভিনয় করা এক নায়িকাও। উদ্ধার হওয়া নাবালিকাও একটি ওয়েব সিরিজে কাজ করেছে বলে জানিয়েছে পুলিশ।

সুত্র : বিডি২৪লাইভ

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য