বিনোদন

লকডাউন ভেঙে ক্যাটরিনার কাছে ভিকি!

লকডাউন ভেঙে ক্যাটরিনার কাছে ভিকি! - West Bengal News 24

করোনাভাইরাসের কারণে লকডাউন চলছে ভারতজুড়ে। বিভিন্ন এলাকা সিল করে দেওয়া হয়েছে। আর এই লকডাউন ভেঙেই নাকি বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন অভিনেতা ভিকি কৌশল। সামাজিক মাধ্যম থেকে এই গুঞ্জন ভক্তদের মুখে মুখে উঠেছে।

এমন কথাও ছড়িয়েছে যে, ক্যাটরিনার সঙ্গে দেখা করতে যাওয়ার পথে পুলিশের হাতেই ধরা পড়েন ভিকি। যদিও অভিনেতা এই অভিযোগ একেবারেই উড়িয়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন, তিনি মোটেই বাড়ি থেকে বেরিয়ে লকডাউন ভাঙেননি। এই বিষয়ে একটি টুইটও করেছেন ভিকি।

তিনি লিখেছেন, আমি নাকি লকডাউন ভেঙে বাড়ি থেকে বেরিয়ে পুলিশের হাতে ধরা পড়েছি। এটি সম্পূর্ণ মিথ্যা ও গুজব। লকডাউন শুরু হওয়ার পর থেকে আমি বাড়ি থেকেই বেরোইনি। আমি মানুষকে অনুরোধ করব গুজবে কান না দিতে। তিনি এই পোস্টে মুম্বাই পুলিশকেও ট্যাগ করেন।

বলিউডে বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছে যে, সম্পর্কে রয়েছেন ভিকি ও ক্যাটরিনা। দুজনকে একসঙ্গে বেশ কিছু জায়গায় দেখাও গিয়েছে। কফি উইথ করণ শোয়ে পরস্পরের প্রতি অভিনেতা হিসেবে ভালোলাগার কথাও শেয়ার করেছিলেন দুজনে।

উল্লেখ্য সম্প্রতি সিল করে দেওয়া হয়েছে অভিনেতা ভিকি কৌশলের হাউজিং কমপ্লেক্স। মুম্বাইয়ের ওবেরয় স্প্রিংস নামের এই কমপ্লেক্সে বহু তারকাই থাকেন। এখানে একজনের শরীরে ধরা পড়েছে কোভিড ১৯।

আরও পড়ুন ::

Back to top button