জানা-অজানা

যেভাবে চিনবেন খাঁটি মধু !

যেভাবে চিনবেন খাঁটি মধু ! - West Bengal News 24

মধু একটি উচ্চ ঔষধিগুণ সম্পন্ন ভেষজ তরল। এতে রয়েছে একাধিক রোগ নিরাময়ের ক্ষমতা। মধুর স্বাস্থ্যগত উপকারিতা সম্পর্কে কমবেশি আমরা সবাই জানি। মধু কখনও নষ্ট হয় না। বাজার থেকে কেনা মধু খাঁটি কিনা কীভাবে বুঝবেন জেনে নিন।

*মধুর স্বাদ হবে মিষ্টি, এতে কোনও ঝাঁঝালো ভাব থাকবে না।

*মধুতে কখনও কটু গন্ধ থাকবে না। খাঁটি মধুর গন্ধ হবে মিষ্টি ও আকর্ষণীয়।

*এক টুকরো ব্লটিং পেপার নিন, তাতে কয়েক ফোঁটা মধু দিন। যদি কাগজ তা সম্পূর্ণ শুষে নেয়, বুঝবেন মধুটি খাঁটি নয়।
একটি মোমবাতি নিয়ে সেটির সলতেটি ভালোভাবে মধুতে ডুবিয়ে নিন।

*এবার আগুন দিয়ে জ্বালানোর চেষ্টা করুন। যদি জ্বলে ওঠে, তাহলে বুঝবেন যে মধু খাঁটি। আর যদি না জ্বলে, বুঝবেন যে মধুতে পানি মেশানো আছে।

*বেশ কিছুদিন ঘরে রেখে দিলে মধুতে চিনি জমতেই পারে। বয়ামসহ মধু গরম পানিতে কিছুক্ষণ রেখে দিন। মধু খাঁটি হলে চিনি গলে মধু আবার স্বাভাবিক হয়ে আসবে। কিন্তু নকল মধুর ক্ষেত্রে এটা হবে না।

*এক টুকরো সাদা কাপড়ে মধু মাখান। আধা ঘণ্টা রাখুন। তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। যদি দাগ থেকে যায়, বুঝবেন মধু খাঁটি নয়।

*সাদা কাপড়ের উপর সামান্য মধু দিন। যদি সেটি ছড়িয়ে যায় ও দাগ সৃষ্টি করে, তবে সেটা খাঁটি নয়।

*গ্লাসে বা বাটিতে খানিকটা পানি নিন। পানিতে ১ চা চামচ মধু দিন। যদি মধু পানির সঙ্গে সহজেই মিশে যায়, তাহলে বুঝবেন মধু আসল নয়।

আরও পড়ুন ::

Back to top button